চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ঐতিহাসিক স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট সম্পন্ন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:56 পূর্বাহ্ন 13, জুলাই 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিরা ব্রেকফাস্টে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির ইয়ুথ ফোরামের উদ্যোগে প্রথম বারের মতো স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট এর আয়োজন করা হয় বাংলাদেশ সেন্টারে।

যদিও বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির পক্ষ থেকে স্ট্যাম্পপিড ব্রেকফাস্টএর আয়োজন প্রতি বছর করা হয়। কিন্তু এবার প্রথম বারের মতো স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট এর আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল ইয়ুথ ফোরাম। এটি ছিল ১০৮ তম স্টাম্পপিড ব্রেকফাস্ট ।

বাঙালি হয়েও কানাডিয়ান কালচারে কিভাবে আমাদের দেশীয় সংস্কৃতির পাশাপাশি কানাডিয়ান কালচারের চর্চা‌ ধরে রাখবো এই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন’ বলছিলেন ইয়ুথ ফোরামের স্নিগ্ধা রায় ও নাদিয়া হাসান।

উল্লেখ্য কানাডার ক্যালগেরির ঐতিহাসিক স্ট্যাম্পপিডের রয়েছে কালজয়ী ইতিহাস। এ সময় সাধারণত মিডওয়ে গেমস, ঘোড়াদৌড় ,অদ্ভুত এবং সুস্বাদু খাবার, লাইভ মিউজিক এবং স্থানীয় দর্শক ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন রাইড এবং বিশ্বব্যাপী পর্যটকদের দ্বারা মুখরিত থাকে ক্যালগেরি শহর। ক্যালগারি স্ট্যাম্পপিডের অন্যতম আকর্ষণ স্থানীয় দর্শনার্থীদের জন্য আতশবাজির ব্যবস্থা ছিল, কিন্তু সেটা ছিল সেখানে উপস্থিত না হয়ে উপভোগ করার জন্য।

পৃথিবীর সবচেয়ে বড় রেডিও শো ক্যালগেরি স্টাম্পপিড ১৯১২ সাল থেকে শুরু হয়ে যুগের পর যুগ ধরে চলে আসছে। করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের স্টাম্পিড না হওয়া প্রথম ইতিহাস গড়লো।যেখানে এই সময় সারা পৃথিবী থেকে কাউবয়দের আনাগোনায় পুরো শহর মুখরিত থাকার কথা সেখানে বিরাজ করছে শূন্যতা আর নীরবতা।

প্রতি বছরের জুলাই মাসে ক্যালগেরির স্টাম্পপিডে আলোকসজ্জা আর লোকে-লোকারণ্য পরিপূর্ণ থাকে। কাউবয় খ্যাত এই শহরটি মেতে ওঠে তার নিজস্ব অবয়বে। এ বছর ছিল সম্পূর্ণ ব্যাতিক্রম। করোনাভাইরাস স্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে, সেই সাথে ক্যালগেরির স্টাম্পপিডকে করেছে জন শূন্য। কোভিড-১৯এর প্রাক্কালে এপ্রিল মাসে ক্যালগেরি স্ট্যাম্পপিড বাতিল করা হয়। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন সংগঠন পালন করছে এই ব্রেকফাস্ট ।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির ইয়ূথ ফোরামের উদ্যোগে ব্রেকফাস্ট শুরু হয় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত । সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দুই শত জনকে ব্রেকফাস্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের স্নিগ্ধা রায়, নাদিয়া হাসান, আশিক ইসলাম, রিমিসা রসিদ,তাহিম রসিদ, রিনা তাজরিন, শারলিন রফিক, অধরা রিমা মজুমদার, এছাড়াও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি মোঃ রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ মজুমদার, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম মাজহার, যুগ্মসাধারণ সম্পাদক তাসফিন হুসাইন তপু, ট্রেজারার সানিলা মাহমুদসহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।

Tags: কানাডা
Previous Post

শেরপুরে ভোগাই নদীর বাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত

Next Post

দিলদার চলে যাওয়ার ১৭ বছর

Next Post
একটি পরিবারের চারজন সদস্যের হাস্যোজ্জ্বল ছবি, যেখানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিলদার চলে যাওয়ার ১৭ বছর

নিম্নাঞ্চল প্লাবিত, যমুনার পানি বৃদ্ধি, জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিনের ব্যবধানে যমুনার পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT