চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ইউসিএমএএস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি অধরা রাইমা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:47 পূর্বাহ্ন 15, মে 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি শিশু ইউসিএমএএস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও ফুল নিয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধরা রাইমা মজুমদার ২০২১ সালের ইউসিএমএএস জাতীয় প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে কানাডার জাতীয় ও আলবার্টার প্রাদেশিক চ্যাম্পিয়ন হয়েছে। প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পুরো কানাডা থেকে এই প্রতিযোগিতার জুনিয়র গ্রুপে অংশ নেয়।

প্রবাসী বাঙালি শুভ মজুমদার ও রমা মজুমদারের একমাত্র সন্তান অধরা রাইমা। সে বর্তমানে হিউ এ বেনেট স্কুলে গ্রেড-৩ তে অধ্যয়নরত। অধরা স্কুলের জনসেবামূলক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা এবং পাবলিক স্পিকিংয়ে জড়িত। এছাড়া অধরা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির হয়ে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ নেয়।

ইউসিএমএএস হলো বিশ্বব্যাপী স্বীকৃত এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক গণিত এবং অ্যাবাকাসের ওপর ভিত্তি করে শিশু বিকাশ কর্মসূচি। ইউনিভার্সাল কনসেপ্ট মেন্টাল অ্যারিমেটিক সিস্টেম – ইউসিএমএএস ২০০৪ সালে উত্তর আমেরিকাতে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে নেটওয়ার্ক জুড়ে প্রায় ৭০টি শিক্ষাকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধিত।

বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আলোকিত করতে অধরার এই অর্জন ভূমিকা রাখবে বলে মনে করেন প্রবাসীরা। অধরার অভিভাবকদের প্রত্যাশা, বাংলাদেশকে প্রবাসে ইতিবাচক রূপে তুলে ধরতে অধরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধরা’র মা-বাবা রমা মজুমদার এবং শুভ মজুমদার বলেন, মেয়ের সাফল্যে আমরা সত্যিই অনেক গর্বিত। অধরার এই সাফল্য অন্যান্য প্রবাসী বাঙ্গালীদের সন্তানদের ও অনুপ্রাণিত করবে বলে আমাদের বিশ্বাস। অধরার এই সাফল্য ধরে রাখতে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে অধরা বলেন, আমার সব কাজের অনুপ্রেরণা বাবা-মা। আমি মনে করি, ছাত্রজীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশ ও জনসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য গর্ববোধ করে অধরা।

Tags: কানাডা
Previous Post

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

Next Post

‘আহত ফুলের গল্প’ এবার ইউটিউবে

Next Post
বাংলাদেশের এক শিশুর ছবি, চোখে জল, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আহত ফুলের গল্প’ এবার ইউটিউবে

চীনের মহাকাশযান ঝুরং মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলে চীনের মহাকাশযান ঝুরং’র অবতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT