চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার অন্টারিওতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট শনাক্ত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:43 পূর্বাহ্ন 25, এপ্রিল 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা চেক-ইন ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার অন্টারিও প্রদেশে ৩৬ জনের ইন্ডিয়া ভ্যারিয়েন্ট শনাক্ত নিশ্চিত হওয়ায় প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড আরও কঠোরভাবে সীমান্ত বিধিনিষেধের আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন: যদিও ফেডারেল সরকার এই সপ্তাহে ভারত ও পাকিস্তান থেকে যাত্রীদের বিমান স্থগিত করেছে, কিন্তু এটাও পর্যাপ্ত নয়, অবিলম্বে কানাডায় সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করতে হবে।

ফোর্ড বলেন: এটি ‘অত্যন্ত উদ্বেগজনক’ যে, অন্টারিওতে বি .১.৬১৭ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।এই পরিস্থিতি এড়ানোর জন্য পূর্ববর্তী আহ্বানগুলিতে আরও কঠোর সীমান্ত বিধিনিষেধের জন্য বলা হয়েছিল।এই মুহূর্তে আমরা বিশ্বের অন্যান্য স্থান থেকে যে চিত্রগুলি দেখছি তা হৃদয় বিদারক। এই মারাত্মক নতুন রূপগুলি ভারত এবং অন্যান্য দেশে বিপর্যয় সৃষ্টি করছে আমরা এখানে এটি হতে দিতে পারি না। সম্প্রতি, ভারত ও পাকিস্তানে কোভিড -১৯ শনাক্তের হার বেড়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফেডারেল সরকার এক মাসের জন্য ভারত ও পাকিস্তান থেকে আগত সমস্ত বাণিজ্যিক এবং বেসরকারী যাত্রী পরিবহনকারী ফ্লাইট স্থগিত করেছে। নতুন বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট এই সপ্তাহের শুরুতে ব্রিটিশ কলম্বিয়া এবং কিউবেকে শনাক্ত করা হয়েছিল। অন্টারিওতে প্রথম শনাক্তের বিষয়টি গতকাল নিশ্চিত করা হয়়েছে।

কানাডায় করোনা সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তরুণদের সতর্ক করে বলেছেন, নতুন এ ভ্যারিয়েন্ট কানাডাকে আবৃত করে ফেলতে যাচ্ছে। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আক্রান্ত তরুণদের আইসিইউর দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে অধিক সংক্রামক ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করছে। আপনি যদি তরুণও হন তাহলেও আপনি দ্রুত অসুস্থ হয়ে যেতে পারেন। অথবা আপনার মাধ্যমে এটি আপনার প্রিয়জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং দ্রুত তারা অসুস্থ হয়ে যেতে পারেন। আমি জানি, এরই মধ্যে আপনারা অনেক কিছু করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আমরা চাই, আরও কিছুদিন সেটা ধরে রাখুন।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম শুক্রবার বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি এই মুহূর্তে আধিপত্য বিস্তার করে আছে। গত সপ্তাহে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে।

ডা. তেরেসা ট্যাম বলেন, গত সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগী ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে আইসিইউতে রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ।

কানাডায় প্রবেশ ও দেশের অভ্যন্তরে ভ্রমণকে নতুন করে সীমিত করার কথা ভাবছে সরকার। মহামারির তৃতীয় ঢেউয়ে সংক্রমণের নতুন নতুন রেকর্ড তৈরি অব্যাহত থাকায় এ উদ্যোগের কথা বিবেচনা করা হচ্ছে। এর মধ্যেও আশার কথা হলো ভ্যাকসিনেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে কানাডা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭২ হাজার ৪ জন, মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৯শ’ ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৬১ হাজার ৭শত ৬ জন।

Tags: অন্টারিওকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডা
Previous Post

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া

Next Post

দোকান ও শপিংমল খোলার প্রথম দিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

Next Post
শপিংমলে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না কেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকান ও শপিংমল খোলার প্রথম দিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ইরফান সেলিমের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান সেলিমের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT