চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা শুরু

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
3:26 অপরাহ্ন 11, অক্টোবর 2021
in প্রবাস সংবাদ
A A
দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেবী দুর্গার প্রতিমা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেল ‘আমরা সবাই’-এর এক দিনব্যাপী ভার্চুয়াল পূজার মাধ্যমে। ১১ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত ক্যালগেরির বাংলাদেশ পূজা পরিষদ দেবীর আরাধনা করছে পঞ্জিকার তিথি অনুযায়ী।

করোনাকালে শুধু মন্দির প্রাঙ্গণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে প্রবাসী বাংলাদেশীদের সব আয়োজন। বয়স্ক ব‌্যক্তি ও শিশুদের ইচ্ছা থাকলেও এবার পূজা মন্দিরে আসতে পারছেন না। ভক্তের সংখ্যানুপাতে একাধিকবার পুষ্পাঞ্জলি এবং অনলাইনে পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা হচ্ছে।

এবার দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি ও গাইডলাইন মেনে চলতে হবে। মন্দির প্রাঙ্গণে নারী-পুরুষের প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা ও নির্দিষ্ট থাকবে। প্রবেশকালে ডাবল ভ্যাকসিনেশনের সনদপত্র দেখাতে হবে। পূজামণ্ডপে আসা সবার মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়াও ভক্তবৃন্দকে নির্দিষ্ট দূরত্ব (কমপক্ষে দুই মিটার) বজায় রেখে লাইন ধরে সারিবদ্ধভাবে প্রবেশ করতে হবে এবং প্রণাম শেষে বের হয়ে যেতে হবে। মন্দিরের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা থাকবে।

গত বছরের মতো এ বছরও আলোকউজ্জ্বল আর সূক্ষ্ণ ছোঁয়ায় সাজানো হবে না পূজামণ্ডপ। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে দেবী দুর্গার আরাধনা। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূজামণ্ডপে নেয়া হবে বিশেষ সতর্কতা। সেই মিলনমেলা মূলত হবে ভার্চুয়ালি।

ক্যালগেরির ‘আমরা সবাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত বলেন: আসছে শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে, করোনাসহ সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরি বঙ্গীয় পরিষদের প্রাক্তন সভাপতি কিরণ বণিক শংকর বলেন, সকল ধর্মীয়রীতি মেনেই পূজা হবে তবে ‘উৎসবের নামে সুইসাইড’ করার কোনো অর্থ নাই। পূজার আয়োজকরা আশা করছি এই ধরনের অবিবেচক সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। বিশ্ব জননী তিনি সংকট নাশিনী, তিনিই সকল সংকট নাশ করে আবারও ধরাতে স্বাভাবিক জীবন ও পূজার পরিবেশ ফিরিয়ে আনবেন।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠবেন আনন্দ উৎসবে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করবেন প্রার্থনা।

কানাডার অন্যান্য প্রদেশেও স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে নেয়া হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। তাছাড়া নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্ত্বাকে তুুলে ধরতে অনেকেই উদযাপন করবেন ভার্চুয়াল পূজা।

Tags: কানাডাক্যালগেরিদুর্গাপূজা
Previous Post

ডেল্টা সংক্রমণেও ৯২ শতাংশ সুরক্ষা দেয় ভ্যাকসিন

Next Post

রাজধানীতে দিনেদুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

Next Post
একটি হাতে কাটা ছুরি, হিংসার প্রতীক হিসেবে চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দিনেদুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত

অটোনমাস ডেলিভারি রোবট প্রদর্শনীতে মানুষের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের কাছে হেরে গেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT