চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় জরুরি অবস্থা জারি, উদ্বিগ্ন বাংলাদেশি ব্যবসায়ীরা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:24 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
Canadian flag flying over mountain landscape with forests and snow-capped peaks. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক চালকদের চলমান আন্দোলনের মুখে কানাডায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কোভিড ভ্যাকসিন বাধ্যতামূলক করার প্রতিবাদে ট্রাক চালকদের বিক্ষোভ ইতিমধ্যেই রাজনৈতিক রূপ নিয়েছে। আকস্মিক এমন পরিস্থিতিতে কানাডিয়ানদের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও উদ্বিগ্ন।

পূথিবীর সভ্য দেশের অন্যতম দেশ কানাডা। বহু সংস্কৃতি ও বহুজাতিক দেশ হিসেবে পরিচিত কানাডার জনপ্রিয়তার অন্যতম আরও একটি কারণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মুসলিম দেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের কানাডায় প্রবেশ ও তাদের আশ্রয় দেয়ায় কানাডার উগ্র ডানপন্থী এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা সহজভাবে না নিয়ে দিন দিন ট্রুডো বিরোধী হয়ে পড়ছেন। ভ্যাকসিন বিরোধীতার নামে সংগঠিত হয়ে তারা রাজধানী শহরে অবস্থান নিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে শুরু করেছেন।

আচমকা এ ধরনের ঘটনায় কানাডীয়ানদের পাশাপাশি কানাডায় বসবাসরত বাংলাদেশিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিক্ষোভকারীদের অবরোধে ডাউন টাউন অটোয়ায় অন্যান্যের সাথে বাংলাদেশি বেশ কয়েকটি দোকান এবং রেস্টুরেন্ট ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতোমধ্যেই কানাডার ট্রাক চালকদের আন্দোলনের প্রধান তিন নেতা তামারা লিচ, ক্রিস বারবার এবং প্যাট কিং কে পুলিশ গ্রেপ্তার করেছে। তিন জনের একজন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা, একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন সাবেক সেনা কর্মকর্তা। এছাড়াও দেড়শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলন দমাতে জরুরী অবস্থা ঘোষণা, পুলিশি অভিযান চললেও উগ্র ডানপন্থীদের বড় ধরনের এই শো ডাউন বাংলাদেশিসহ অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি খোদ ডোনাল্ড ট্রাম্পসহ তার সমর্থকসহ আমেরিকান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং উগ্র ডানপন্থীদের সমর্থন অভিবাসীদের ভাবিয়ে তুলেছে।

অন্যদিকে রাজনীতিক, গণমাধ্যম, সুশীল সমাজ তথা সাধারণ নাগরিকরা এক হয়ে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। অভিবাসীবান্ধব লিবারেল সরকারের পাশে দাঁড়িয়েছে আরেক অভিবাসীবান্ধব বিরোধী দল এনডিপি। যদিও প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে। ‘ফ্রিডম কনভয় আন্দোলন’ অভিবাসীবান্ধব কানাডায় উদার রাজনীতি এবং অভিবাসীবান্ধব অবস্থানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে সাধারণ নাগরিকদের মধ্যেও।

Tags: কানাডাকানাডায় বিক্ষোভবাংলাদেশ
Previous Post

যেকোন সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া

Next Post

বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

Next Post
বিজ্ঞানী করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করছেন ল্যাবরেটরিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু

পিএসজির ফুটবলাররা মাঠে হারের পর মনোভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির জয়রথ থামাল ন্যানটেস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT