চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:38 অপরাহ্ন 15, মার্চ 2022
in প্রবাস সংবাদ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে পাঁচজন সাংবাদিক ও কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা প্রবাসীদের উদ্যোগে আগামী ৭ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ক্যালগেরি শহরের অদূরে রকিভিউ কাউন্টির “সীমানা পেরিয়ে”তে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

দিনটিতে “আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথ” শিরোনামে সংগীত সন্ধ্যা আয়োজনের কথা জানান আয়োজকেরা। এতে সংগীত পরিবেশন করবেন ক্যালগেরির দুজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী যথাক্রমে তীর্থ সাহা ও রিতা কর্মকার।

এ সময়ে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিপন, খায়ের খোন্দকার রুবেল, তীর্থ সাহা, রীতা কর্মকার এবং মোঃ মাহমুদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর ইকবাল রহমান এবং মিডিয়া পার্টনার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল “প্রবাস বাংলা ভয়েস” এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন অনুষ্ঠানের সংগঠক খায়ের খোন্দকার রুবেল। তিনি বলেন, বহুরূপী প্রতিভার অধিকারী একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, ও গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের আগামী ৭ ই মে ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে করোনাত্তর পরিবেশে এ বছর আমরা ভিন্ন এক আমেজে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে।

অনুষ্ঠানের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রিপন বলেন, বিশ্বকবির জীবনাদর্শ এবং সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক। তিনি বাংলা ও বাঙালির অহঙ্কার। কালজয়ী এ কবি জীবন ও জগতকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে, যা তার কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, সংগীত ও চিত্রকলার সহস ধারায় উৎসারিত হয়েছে।

প্রথিতযশা শিল্পী রীতা কর্মকার বলেন, বিশ্বের দরবারে বাঙালিদের মাথা উঁচু করে দাঁড়াতেও শিখিয়েছেন কবিগুরু। যার কারণে বাঙালির অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

অনুষ্ঠানের গ্রান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল রহমান বলেন, রবী ঠাকুরের জন্ম জয়ন্তীর মতো এমন প্রগতিশীল ও সৃজনশীল কাজের সাথে সংযুক্ত হতে পেরে ইকবাল রিয়েল এস্টেট গর্বিত।

লেখক, কলামিস্ট ও উন্নয়ন গবেষক মোঃ মাহমুদ হাসান বলেন, রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতি ও সত্ত্বার অনবদ্য ধারক ও অনুপ্রেরণার বাতিঘর। বাঙালি সংস্কৃতিকে বিশ্বায়নে রুপ দিতে তিনিই যুগ-যুগান্তরের শ্রেষ্ঠ রুপকার।

প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে -এমনটাই আশা করছেন সংগঠকরা।

 

Tags: কবিগুরুকানাডা
Previous Post

হোসেনি দালানে বোমা হামলা: দুই জঙ্গির কারাদণ্ড, খালাস ৬

Next Post

সময় থাকতে ‘স্তন ক্যান্সারে’ সর্তক থাকুন

Next Post
সন্তুষ্টি ও সচেতনতার প্রতীক হিসেবে রঙিন রিবন হাতে ধরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় থাকতে ‘স্তন ক্যান্সারে’ সর্তক থাকুন

জেমস ক্যামারুন জাতিসংঘে বক্তৃতা দিচ্ছে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বিশ্বের খাদ্য সরবরাহ বিপর্যয়ের মুখে ফেলেছে: জাতিসংঘ মহাসচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT