চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদের বললেন, সমস্যা দেখে মিডিয়া, আমি তো দেখি না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 21, নভেম্বর 2018
in রাজনীতি
A A
ওবায়দুল কাদের-মেডিক্যাল টিম

একাদশ জাতীয় নির্বাচনে ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টের মতো শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সমস্যা দেখে মিডিয়া, আমি তো দেখি না।

বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শরিকদের সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, ১৪ দল, জাতীয় পার্টি সঙ্গে আমাদের কথা হয়েছে। গতকাল গণভবনে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেব এসেছিলেন, আমরা কথা বলেছি।

‘‘কোনো কোনো মিডিয়ায় দেখি আসন বণ্টন নিয়ে সমস্যা রয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে আমি সরাসরি জড়িত, আমি তো কোনো সমস্যা দেখি না। মুখে মুখে আমাদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে।”

আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন: জাতীয় নির্বাচন থেকে বিএনপি সরে যাবে এ ধরনের আশঙ্কা আওয়ামী লীগ করতে চায় না। কারণ আওয়ামী লীগ চায় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। প্রতিদ্বন্দ্বিতা না হলে রেজাল্টের কোনো ‘মজা’ নেই। রেজাল্ট আকর্ষণীয় করতে হবে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে।

‘‘বিএনপি এর মধ্যেই টের পেয়েছে ফ্রি এন্ড ফেয়ার ভোটে তাদের নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তাদের নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের জনগণ বিরক্ত। নেতিবাচক কর্মকাণ্ড থেকে তারা বেরিয়ে আসতে পারেনি।’’

কাদের যোগ করেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার পর পুলিশের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি আবারো প্রমাণ করেছে তারা নেতিবাচক কর্মকাণ্ড ছাড়তে পারেনি। এসময় তিনি নয়া-পল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের। এ ধরনের অপরাধ করার পরেও বিএনপি যেনো মনে না করে নির্বাচনের কারণে তাদের ছাড় দেওয়া হবে।’

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরগণভবনলিড নিউজ
Previous Post

নাঈম-জহুরুলের জোড়া শতকে নর্থের রানপাহাড়

Next Post

কারাগারে রফিকুল ইসলাম

Next Post

কারাগারে রফিকুল ইসলাম

ভালো কিছুর আশায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT