চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে কাদেরের পাশে অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 23, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে যান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। তিন-চার দিন পর মন্ত্রী ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হবে।

সিঙ্গাপুরে মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী গতকাল বিকেলে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যদের এসব তথ্য জানান।

এ সময় হাসপাতালের লবিতে অন্যান্যের মধ্যে মন্ত্রী ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, মন্ত্রী কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা প্রমুখসহ উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী মন্ত্রী কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদেরের সাথে মন্ত্রী কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেন এবং সর্ব শক্তিমান আল্লাহর কাছে আশু রোগমুক্তি কামনা করেন।

গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।

Previous Post

সিরিয়ায় সর্বশেষ আইএস ঘাঁটির চূড়ান্ত পতন

Next Post

অভিনেতার কখনো মৃত্যু হয় না: আজম খান

Next Post

অভিনেতার কখনো মৃত্যু হয় না: আজম খান

ডাকসু নির্বাচন-শপথ

শিক্ষকরা যখন পরাজিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT