চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাতালান ডার্বির’ রাতে রিয়ালের চ্যালেঞ্জ ভ্যালেন্সিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 29, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

একদিন বিরতির পর লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বির রাতে রিয়ালের চ্যালেঞ্জ ভ্যালেন্সিয়া। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার পরীক্ষা নেবে রিয়াল। আর রাত পৌনে ১টায় মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

উত্তাপ ছড়াতে পারে দুটি ম্যাচেই। লা লিগায় এসপানিওলের মাঠে সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করে বার্সা। আর গত ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার মাঠে ১-২ গোলে হেরেছিল রিয়াল।

ডার্বির আগে স্বস্তিতে বার্সেলোনা। কারণ মাঠে ফিরছেন নির্বাসনমুক্ত নেইমার। রেফারিকে ব্যঙ্গ করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন বার্সা তারকা।

লা লিগায় টেবিলে শীর্ষে লিওনেল মেসিরা। নয় নম্বরে এসপানিওল। কিন্তু বার্সেলোনার কাছে এই ম্যাচটার গুরুত্ব এল ক্লাসিকোর চেয়ে কম নয়। নেপথ্যে একই শহরের দুই ক্লাবের চিরকালীন শত্রুতা।

তাই আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৭-১ জয় ভুলে সাংবাদিক বৈঠকে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এসপানিওল সব সময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমাদের সমস্ত শক্তি-দুর্বলতা ওরা জানে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’

তবে মর্যাদার লড়াইয়ের আগে নেইমারকে নিয়ে যে স্বস্তি ফিরছিল, তা উধাও হয়ে গেল আন্দ্রেস ইনিয়েস্তা অনিশ্চিত হয়ে পড়ায়। চোটের জন্য শুক্রবার অনুশীলন করতে পারেননি বার্সা মিডফিল্ডার।

কোচ এনরিকে বলেছেন, ‘নেইমার খেলার জন্য তৈরি।’ আর ইনিয়েস্তা? এনরিকে অবশ্য বলছেন, ‘ইনিয়েস্তার চোট রয়েছে। তবে খেলতে পারবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়।’

রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানও মনে রাখতে চান না ক্রিস্টিয়ানো রোনালদোসহ প্রথম দলের নয় জনকে বিশ্রাম দিয়েও দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে পাওয়া ৬-২ ব্যবধানের জয়।

যদিও মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার জরিপে ৭৬ শতাংশ সমর্থক বলেছেন, দেপোর্তিভো ম্যাচের ‘বি দলই’ রোনালদো-বেনজেমাদের চেয়ে ভাল।

তবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ‘এ দল’ কিংবা ‘বি দল’ তত্ত্ব উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেছেন, ‘আমার কোন ‘এ’ বা ‘বি’ টিম নেই। প্রত্যেক ফুটবলারই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।’

এ ম্যাচের আগে রিয়াল ভক্তদের জন্য আপাতত সুসংবাদ যে, এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন অধিনায়ক সের্জিও র্যামোস। ইনজুরি কাটিয়ে অনুশীলন ক্যাম্পে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে। জিদান তার প্রিয় শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোসহ তার সেরা অস্ত্রগুলোকে এ ম্যাচে ব্যবহার করতে পারেন বলেই জানিয়েছে মিডিয়া।

Tags: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদলা লিগা
Previous Post

প্রভাবশালীদের হুমকির মধ্যেই এগিয়ে চলছে বিদ্যাভুবন

Next Post

ধীর গতিতে কাজ চলছে চাঁদপুরের মায়া বীর বিক্রম সেতুর নির্মাণ কাজ

Next Post

ধীর গতিতে কাজ চলছে চাঁদপুরের মায়া বীর বিক্রম সেতুর নির্মাণ কাজ

দখল আর দূষণে সুন্দরী খাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT