চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার ইস্যুতে সৌদি বাদশাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 07, জুন 2017
in আন্তর্জাতিক
A A
কাতার-ট্রাম্প

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ফোন করে কাতারের বিরুদ্ধে আরব উপসাগরীয় ঐক্য ধরে রাখার তাগাদা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনায় বাড়তে থাকা দ্বন্দ্বে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘তার (ট্রাম্পের) বার্তা ছিল যে, চরমপন্থি মতাদর্শ এবং জঙ্গি অর্থায়নের সঙ্গে লড়তে উপসাগরীয় অঞ্চলে আমাদের একতা দরকার।’

জঙ্গিবাদ সমর্থন এবং জঙ্গিদের মদদ দানের অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরে ওইদিনই মালদ্বীপ এবং ইয়েমেনও কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ট্রাম্প কাতারকে এভাবে বিচ্ছিন্ন করার কৃতিত্ব দাবি করেন। জনপ্রিয় সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি বলেন, জঙ্গিবাদ সমর্থনকারী কাতারকে আলাদা করার মধ্য দিয়ে তার সৌদি আরব সফরের সফলতা আসতে শুরু করেছে।

সম্প্রতি সৌদি আরব সফরে ডোনাল্ড ট্রাম্প মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর দুই সপ্তাহ পরেই সোমবার জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগে সৌদি আরবসহ ৬টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

কাতার-ট্রাম্প
মে মাসে কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প

ট্রাম্প তার টুইটবার্তায় বলেন, সৌদিসহ ৬ দেশের এ সিদ্ধান্ত ‘জঙ্গিবাদের ভয়াবহতার সমাপ্তির শুরু’র পরিচায়ক হয়ে উঠতে পারে।

গত মে মাসেই আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

অথচ মঙ্গলবার তার দেশের বিরুদ্ধেই জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগ আনলেন তিনি।

তবে কাতার মৌলবাদ ও জঙ্গিবাদ সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে। চলমান পরিস্থিতিতে মধ্যস্থতা করতে কাজ করছেন কুয়েতের আমির সাবাহ আল-আহমাদ আল-সাবাহ।

এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সম্পর্কচ্ছেদ এবং নিষেধাজ্ঞা জঙ্গিবাদ সঙ্কটের সমাধান নয়।

Tags: কাতারডোনাল্ড ট্রাম্পসৌদি আরব
Previous Post

ভয়ে ভালোবাসার কথা জানাতে পারেননি সালমান

Next Post

আজ ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘আন্ডার কন্সট্রাকশন’

Next Post
‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিতে শাহানা গোস্বামী

আজ ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘আন্ডার কন্সট্রাকশন’

আপন জুয়েলার্স-জামিন-রেইনট্রি

আপন জুয়েলার্সের গ্রাহকদের স্বার্থরক্ষায় পাঁচ সদস্যের কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT