চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপ বাতিলের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 16, জুলাই 2017
in স্পোর্টস
A A
কাতার

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছে ৬টি আরব দেশ। দেশগুলো- সৌদি আরব, ইয়েমেন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

সুইস ভিত্তিক ওয়েবসাইট দ্য লোকাল সূত্রে এই তথ্য জানা গেছে। ওপরের ছয়টি দেশ গত মাসে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বর্জন করেছে।

দেশগুলোর দাবি, মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে।

ওয়েবসাইটটি জানাচ্ছে, ছয়টি দেশের কাতারে বিশ্বকাপ না আয়োজনের এই দাবির বিষয়টি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন। যদিও ফিফা এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটির সভাপতি এই ধরনের কোনও চিঠি এখনো পাননি। ফিফা প্রতিনিয়ত ২০২২ কাতার বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সাথে যোগাযোগ রাখছে।

একাট্টা হওয়া দেশগুলো ফিফা কোডের ‘আর্টিকেল ৮৫’র রেফারেন্স দিয়ে কাতারের আয়োজক ক্ষমতা বাতিলের দাবি জানিয়েছে। ওই ধারায় জরুরি ক্ষেত্রে ফিফা যেকোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

যে ছয়টি দেশ কাতারের ব্যাপারে আপত্তি জানিয়েছে তার মধ্যে তিনটি দেশ কখনোই বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। সৌদি আরব ১৯৯৪ ও ২০০৬ সালে কোয়ালিফাই করে। আর ১৯৯০ সালে আরব আমিরাত এবং মিশর একবারই বিশ্বকাপ খেলেছিল।

মিসরীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, তারা কাতার বিশ্বকাপ বাতিলের দাবি সংক্রান্ত চিঠি ফিফার কাছে পাঠিয়েছে। এর আগে ১৯৮৬ সালে প্রথমে কলম্বিয়াকে বিশ্বকাপ আয়োজনের স্বাগতিক হিসেবে মনোনয়ন দিলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তাদের কাছ থেকে সরিয়ে সেই সত্ত্ব মেক্সিকোকে দেয়া হয়েছিল।

Tags: কাতার বিশ্বকাপ
Previous Post

মামলা প্রত্যাহারের দাবিতে জাবির চার শিক্ষার্থীর আমরণ অনশন

Next Post

চেলসিতে যাচ্ছেন আগুয়েরো?

Next Post
আগুয়েরো

চেলসিতে যাচ্ছেন আগুয়েরো?

ড. ফাহমিদুল হক ও ড. আবুল মনসুর আহাম্মদ

৫৭ ধারার মামলা তুলে নিচ্ছেন ড. মনসুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT