চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মুখ খুলতে বললেন কেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 24, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী শ্রমিকের সঙ্গে অসদাচরণসহ নানা বিষয়ে কাতারের মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্ধ। আসছে ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নিয়ে প্রায়ই হয় সমালোচনা। দেশটির এমন পরিস্থিতি নিয়ে কথা বলছেন হ্যারি কেন। ইংল্যান্ড অধিনায়ক বিশ্বকাপের আগে কাতারের মানবাধিকার বিষয়গুলো তুলে ধরতে অন্যদেশের অধিনায়কদের সঙ্গে কথা বলার পরিকল্পনাও করছেন।

‘খেলোয়াড় হিসেবে আমরা এই বিশ্বকাপ কোথায় হতে চলেছে তা নির্ধারণ করিনি। কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোকপাত করেছে। যা বিশ্বকাপ না থাকলে হয়তো আলোকিত হতো না।’

বছরের শেষভাগে কাতারে বসবে ফুটবলের বিশ্বযজ্ঞ। মধ্যপ্রাচ্যের দেশটি আয়োজনে জাঁকজমকতা ও বিপুল অর্থ ব্যয় করতে কার্পণ্য করছে না। অত্যাধুনিক সব স্টেডিয়াম নির্মাণ করে তাক লাগিয়ে দিচ্ছে। তবে অভিবাসী শ্রমিকদের মানবাধিকার নিয়ে প্রায়ই জলঘোলা হয়। হ্যারি কেনের দৃষ্টি সেদিকেই।

‘আমাদের সমস্যা এবং পরিস্থিতি বোঝার জন্য যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে আমরা যা জানি, তার প্রেক্ষিতে সেই বিষয়ের কোনো বিশেষজ্ঞ নই। তবে সবসময়ের মতো আমরা যেকোনো উপায়ে সাহায্য করার চেষ্টা করি। আমরা সাহায্য করার জন্য আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করব।’

‘বুঝতে পারছি দেশটিতে কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। আমার প্রত্যাশা সেখানে বিশ্বকাপ হওয়া এবং দেশের উপর দৃষ্টি রাখা কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে, যা দীর্ঘদিন ধরে চলছে।’

টটেনহ্যাম হটস্পারে কেনের সতীর্থ ফ্রান্সের হুগো লরিস ও সাউথ কোরিয়ার সন হিউং-মিন। তাদের সঙ্গে কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনার আগ্রহের কথাও জানান ইংলিশ অধিনায়ক।

‘টটেনহ্যামে আমার দলে আরও কয়েকজন জাতীয় দল অধিনায়ক আছে। সম্ভবত অন্য জাতীয় দল অধিনায়কদের সাথে কথা বলব এটা দেখার জন্য যে, আমরা যা করতে পারি তাতে ঐক্যবদ্ধ হতে পারি কিনা। আমি নিজে এবং দলের কিছু সিনিয়র খেলোয়াড়রা আসছে মাসগুলোতে বিষয়টি নিয়ে কিছু আদায়ের চেষ্টা করব।’

মঙ্গলবার ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট দলের সঙ্গে ৩০ মিনিটের একটি বৈঠক করেছেন। সেখানে অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজক দেশের আচরণ, দুর্বল মানবাধিকার রেকর্ড নিয়েও আলোচনা হয়। সমকামী, উভকামী ও রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতি মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থান নিয়েও হয়েছে কথা।

গত সপ্তাহে সাউথগেট বলেছিলেন, নভেম্বরে শুরু হতে চলা আসরে উপসাগরীয় রাজ্যে ভ্রমণের জন্য যদি কিছু সমর্থক যথেষ্ট নিরাপদ বোধ না করে, তাহলে সেটি ‘ভয়াবহ’ এবং ‘একটি বড় লজ্জা’ হবে।

Tags: কাতারকাতার বিশ্বকাপ ২০২২কেইনলিড স্পোর্টসহ্যারি কেইন
Previous Post

বিএনপি ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে: কাদের

Next Post

টাঙ্গাইলে বিক্রি করে দেয়া সরকারি বই জব্দ

Next Post
টাঙ্গাইলে সরকারি বই জব্দ করে ট্রাকের মধ্যে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিক্রি করে দেয়া সরকারি বই জব্দ

বিশ্লেষকরা ঢাক-টরন্টো ফ্লাইট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে প্রবাসীদের আগ্রহ, মান নিশ্চিতে পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT