চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমান্ডুতে তারেক মাসুদ পুরষ্কার জিতলেন ভারতীয় নির্মাতা

হাসান আহমেদ by হাসান আহমেদ
10:14 পূর্বাহ্ন 06, নভেম্বর 2017
in বিনোদন
A A
কাঠমান্ডুতে তারেক মাসুদ পুরস্কার জেতলেন ভারতীয় নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক মাসুদ প্রামাণ্য চলচ্চিত্র পুরষ্কার জিতেছেন ভারতীয় নির্মাতা নিহারিকা পপলি। তার নির্মিত ৮০ মিনিটের ‘রোশন পিয়া’ চলচ্চিত্রের জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘ফিল্ম সাউথএশিয়া’র ১১ তম আসরে অকাল প্রয়াত নির্মাতা তারেক মাসুদের নামে করা তারেক মাসুদ সেরা নবাগত (ডেব্যুটেন্ট) নির্মাতার পুরষ্কার জিতেছেন তিনি। এ নিয়ে তারেক মাসুদের নামে প্রবর্তিত পুরষ্কারেরর এটি তৃতীয় আসর। উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে ভারতীয় নির্মাতা তুষার মহাদেব ও সার্বনিক কৌর এর নির্মাণে ৮৫ মিনিটের প্রামাণ্য চলচ্চিত্র ‘সোজ-আ ব্যালাড অব ম্যালাডিজ’।

রোববার রাতে চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ৫টি বিভাগে পুরষ্কার ঘোষণা করেন উৎসবের তিন জুরীর অন্যতম সাপ্তাহিক নেপাল টাইমস এর সম্পাদক কুন্দ দীক্ষিত। বাকী ২ জুরী হলেন ভারতের খ্যাতিমান সাংবাদিক হিমাল সাউথ এশিয়ার সম্পাদনা পর্ষদ সদস্য রাজশ্রী দাশগুপ্ত ও অস্কারে যাওয়া ২০১৩ সালের পাকিস্তানের চলচ্চিত্র ‌জিন্দা ভাগ’ এর নির্মাতা ফারজাদ নবী। ৮টি দেশের ৬৩টি প্রদর্শিত চলচ্চিত্র থেকে এ বাছাই করেন তারা।

উৎসবে দক্ষিণ এশিয়া থেকে পাঠানো ৩০০টি চলচ্চিত্র হতে প্রদর্শনের জন্য ৬৩ চলচ্চিত্র মনোনীত হয়। নিহারিকা পপলির চলচ্চিত্র ‘রোশন পিয়া’ ক্লাসিকাল ঘরাণার বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশীদ আলী খানের ওপর নির্মিত হয়েছে। তারেক মাসুদ সেরা নবাগত পুরষ্কার প্রাপ্তি প্রসঙ্গে ভারতের উত্তরাখন্ডর মেয়ে নিহারিকা পপলি চ্যানেল আই অনলাইনকে উৎসব প্রাঙ্গণ থেকে জানান, এটি আমার প্রথম পরিচালনা। গত বছর মুম্বাই ফিল্ম ফেস্টিভালে এটি পুরষ্কার পেয়েছিল। তবে এবারের পুরষ্কারটি আমার জন্য অনেক বেশি সম্মান এবং মর্যাদার। সম্মানিত তারেক মাসুদ সম্পর্কে আমার দারুণ কৌতুহল তৈরী হয়েছে।

উৎসবের চেয়ারম্যান নেপালের খ্যাতিমান সাংবাদিক ও সমাজকর্মী কণকমণি দীক্ষিত চ্যানেল আই অনলাইনকে জানান, এ নিয়ে এটি তারেক মাসুদকে স্মরণে পুরষ্কারের তৃতীয় আসর। ২০১৩ সালের ৯ম আসরে তারেক মাসুধের স্ত্রী ক্যাথরিন মাসুদের উপস্থিতিতে ও সম্মতিতে এ পুরষ্কার প্রবর্তন করা হয়।

উৎসবে সেরা চলচ্চিত্র ‘রাম বাহাদুর’ পুরষ্কার জিতেছে কাশ্মীর ভিন্ন জীবন নিয়ে তৈরী ৮৫ মিনিটের চলচ্চিত্র ‘সোজ-আ ব্যালাড অব ম্যালাডিজ’।

২ নভেম্বর নেপালের কাঠমান্ডুর ললিতপুরে এ উৎসব শুরু হয়। উৎসবে বাংলাদেশর তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছ। দ্বিতীয় দিন প্রদীফ ঘোষের ২৩ মিনিটের ‘ক্ষতচিহ্ন-দা স্কার’, তৃতীয় দিন মোহাম্মদ রোমেল এর ৫৮ মিনিটের ‘শ্রমিক আওয়াজ-ওয়ার্কার্স ভয়েজ’ এবং সমাপনী দিনে ইয়াসমিন কবীরের১০ মিনিটের ‘রশি’ প্রদর্শিত হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

Tags: তারেক মাসুদনেপাল
Previous Post

আদালত পরিবর্তন চেয়ে খালেদার আবেদন আপিল বিভাগে খারিজ

Next Post

কাতালান নেতা পুজদেমন বেলজিয়ামে জামিনে মুক্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালান নেতা পুজদেমন বেলজিয়ামে জামিনে মুক্ত

বাংলাদেশসহ আট দেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশসহ আট দেশের নতুন প্রকল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT