চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠগড়া থেকে পালিয়ে গেল হত্যা মামলার আসামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2017
in অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন গেটের সামনে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুল কালাম আজাদ:  সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে এক হত্যা মামলার আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে।

বুধবার দুপুরে জনাকীর্ন আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন (২৩)। তিনি সদর উপজেলার আগুনপুর গ্রামে নিজের স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি।

গতকাল মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) তার মামলার ধার্য দিন থাকলেও বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গনি চ্যানেল আই অনলাইনকে জানান, আমজাদ হোসেন ২০১৬ সালের ১৭অক্টোবর থেকে স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলায় জেলে আটক ছিল। গ্রেফতার হবার পর সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল।

তিনি জানান আগামি ২২ অক্টোবর এই হত্যা মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত রয়েছে। এ মামলার ধার্য দিন ছিল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। কি কারণে এবং কেনো তাকে বুধবার আদালতে আনা হলো তা তার জানা নেই।

এদিকে কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো এবং কাঠগড়া থেকে তার পলায়ন সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারে সুপার আবু জাহেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এমনটি তো হবার কথা নয়। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করেই বের করা হবে।

তিনি আরও বলেন এরই মধ্যে বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেছেন।

আদালত থেকে আসামি পলায়নের ঘটনা স্বীকার করেছেন কোর্ট জিআরও পুলিশ পরিদর্শক আশরাফুল বারী। তিনি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Previous Post

মেসির চেয়ে ‘৯ গোল’ পিছিয়ে শুরু হচ্ছে রোনালদোর

Next Post

তারুণ্যের কণ্ঠস্বর: রোহিঙ্গা সংকট

Next Post
বাংলাদেশের তরুণী রোহিঙ্গা সংকট নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্যের কণ্ঠস্বর: রোহিঙ্গা সংকট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাটের বস্তার কারণে চালের দাম বাড়েনি: পাট প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT