চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঞ্চন-নিপুণদের শপথ পড়ালেন মিশা সওদাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
শপথ গ্রহণের সময় মিশা সওদাগরসহ অন্যান্য শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নেন কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক শাহনূর, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান।

ছিলেন কার্যকরী সদস্যপদে বিজয়ী অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া।

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নবনির্বাচিত তারকাদের শপথ বাক্য পাঠ করান পরাজিত প্রার্থী মিশা সওদাগর।

শপথ পড়ানো অনুষ্ঠানে মিশার উপস্থিতি এক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন নায়ক আলমগীর। এদিকে মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাই একবার ডাকায় আমি চলে এসেছি। অতীতের ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যেতে চাই। আমাকে যখনই ডাকা হবে আমি উপস্থিত থাকবো।

এসময় শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সহকারি নির্বাচন কমিশনার জাহিদ হোসেন, নায়ক আলমগীর উপস্থিত ছিলেন।

তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি পরাজিত আরেক প্যানেলের বিজয়ী ২জন সহ-সভাপতি ডিপজল ও রুবেল, আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী। এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে জয়ী হয়েও শপথ গ্রহণ নেননি রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ।

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ভোরে ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরকে হারিয়ে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে, তর্ক-বিতর্কের মধ্য দিয়ে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে যায় নিপুণ।

ফলাফল ঘোষণার পর থেকেই নিপুণ ছিলেন সোচ্চার। তিনি জায়েদের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে অভিযোগ করেন। সেই অভিযোগের উপযুক্ত সত্যতা পায় আপিল বোর্ড। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে যাচাই বাছাই শেষে শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

Tags: জায়েদনিপুণমিশালিড বিনোদন
Previous Post

‘ভারতের কোকিলকণ্ঠী’ লতা মঙ্গেশকরের সংগীত জীবন

Next Post

সংবাদমাধ্যমে ‘মুখ খুলে’ খেলোয়াড়দের তোপে ম্যানইউ কোচ

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দৃশ্য, দর্শকদের মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যমে ‘মুখ খুলে’ খেলোয়াড়দের তোপে ম্যানইউ কোচ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, ট্রফি উঁচু করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জিতে প্রত্যেকে পাচ্ছেন ৪০ লাখ করে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT