চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজ না করার শাস্তি হামাগুড়ি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A

অফিসের নির্দেশনা পালনে ব্যর্থতার জন্য অনেক রকমের শাস্তির কথা জানা থাকলেও কাউকে প্রকাশ্যে রাস্তায় হামাগুড়ির শাস্তি বোধহয় এই প্রথম।

এমন দুঃখজনক ঘটনা ঘটেছে চীনে। দেশটির একটি প্রতিষ্ঠানের বার্ষিক লক্ষ্য বা টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কয়েকজন কর্মীকে রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চীনের ব্যস্ততম একটি সড়কে কয়েকজন মানুষ হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন; আরেকজন ব্যক্তি লাল পতাকা হাতে সামনে থেকে তাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন।

এমন ঘটনা প্রত্যক্ষদর্শীদের ব্যথিত করে তোলে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অমানবিক এ ঘটনার অবসান ঘটে।

এরই মধ্যে চীন সরকার প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন।

অবশ্য চীনে এই ধরণের শারীরিক শাস্তির ঘটনা আগেও ঘটেছে। গত বছর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখে নির্দয়ভাবে এক ব্যক্তি তাদেরকে থাপ্পর মেরে চলেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের আচরণ মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করতে পারে। মানুষ আজকাল এমনিতেই অনেক চাপে থাকেন। সঠিকভাবে কাজ করে যাওয়া এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রেখে চলা খুবই কঠিন হয়ে পড়েছে।

তারপরও কর্মক্ষেত্রে কম কাজ করার অভিযোগে এ ধরনের শাস্তি ব্যক্তি জীবনের চাপ আরো বাড়িয়ে দেয়।

Tags: চীনসেমি লিড
Previous Post

নোয়াখালীতে এবার তিন সন্তানের জননীকে ‘গণধর্ষণ’, যুবলীগ নেতা গ্রেপ্তার

Next Post

ডাকসু নির্বাচন: ৫ রিটার্নিং অফিসার নিয়োগ

Next Post
ডাকসু

ডাকসু নির্বাচন: ৫ রিটার্নিং অফিসার নিয়োগ

সাব্বিরের কথা ভেবে কষ্ট পাচ্ছেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT