চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাজ দিতে দিতে চানরাইত, তখন তো আর বাড়ি যাওয়া যায় না’

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
4:08 অপরাহ্ন 22, মে 2019
in লাইফস্টাইল
A A

রাত ১১টা। রাজধানীর মোহাম্মদপুরের একটি কর্মব্যস্ত দর্জির দোকান দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। কারণ, সেলাই মেশিনের যান্ত্রিক শব্দে তখন মুখর চারিদিক। সেই সাথে কাচি দিয়ে কাপড় কাটার ‘ঘচঘচ’ শব্দ। প্রচণ্ড গরমে মাথার উপরে ফ্যান ঘুরলেও দর্জিদের শরীর ঘর্মাক্ত। কাজের ব্যস্ততায় দম ফেলার ফুসরত নেই কারও।

দোকানে ঢুকে দেখা গেলো গলায় মাপের ফিতা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন টেইলর মাস্টার শাহিন। তাকে জিজ্ঞেস করা হলো কাজের ব্যস্ততা নিয়ে। জানালেন প্রচুর অর্ডার পাচ্ছেন। দেশী সুতির পাশাপাশি ইন্ডিয়ান ও পাকিস্তানি লন এর পোশাক তৈরি করছেন অনেক নারী।

পোশাকের কাটিং এ বৈচিত্র্য এসেছে। বিশেষ করে গলায় এবং হাতের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে এবার। গলায় শেরওয়ানি কাট, পান গলা চলছে। আর হাতায় আমব্রেলা কাট, বেলবটম, কুচি, রুমাল কাট চলছে বলে জানালেন তিনি। পনেরো রোজার পরে পরিচিত কাস্টমারদের অনুরোধ ছাড়া অর্ডার নিচ্ছেন না তারা।

শাহিন জানান, দর্জিরা রাত তিনটা পর্যন্ত কাজ করেন। এরপর সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকালে আবার নয়টা থেকে কাজ চলতে থাকে পরের দিন সেহরি পর্যন্ত। মাঝে ইফতারের বিরতি থাকে।

দোকানের কর্মীরা বাড়িতে যাবেন ঈদের দুই-একদিন আগে। আবার কেউ কেউ ঢাকায় ঈদ করবেন। দর্জি মাস্টার শাহিনকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কোথায় ঈদ করবেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমি ঢাকাতেই ঈদ করবো। কারণ আমাদের কাজ দিতে দিতে তো রাত বারোটা, চানরাইত। তখন তো আর বাড়ি যাওয়া যায় না।’

জানালেন চাঁদ রাতে দোকান বন্ধ করার পর কয়েকদিন ঈদের ছুটি থাকে। কারিগররা ছুটি কাটিয়ে ফেরার পর দোকান খোলা হয়। আর তাই দোকান খুলতে সপ্তাহখানেক লেগে যায়।

ভিডিওতে শহরের দর্জি ঘরগুলোর ব্যস্ততা… 

Tags: ঈদঈদ ফ্যাশনটেইলরদর্জিপোশাকমোহাম্মদপুর
Previous Post

যানবাহনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতে হাইকোর্টের রুল

Next Post

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Next Post

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ভিভিপ্যাট গণনা-খারিজ

ভারতে বিরোধী জোটের ভিভিপ্যাট গণনার দাবি নির্বাচন কমিশনে খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT