চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজে যোগ দিলেন ড. জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 02, এপ্রিল 2018
in শিক্ষা
A A

শাবি প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল তার নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

সোমবার দুপুরে অধ্যাপক ড. জাফর ইকবাল নিজ কার্যালয় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে যোগদানপত্রে স্বাক্ষর করেন।

শাবি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধানের দায়িত্বে থাকা জনপ্রিয় কথা সাহিত্যক ড. জাফর ইকবাল বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ আছি। শারীরিক অবস্থা আগেই ভাল হওয়াই গতকাল ডাক্তাররা আমাকে ছাড়পত্র দেয়। অনেক দিন ক্লাস না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, তবে আমার সহকর্মীরা তা অনেকাংশে পুষিয়ে নিয়েছেন।’

ক্যাম্পাসে ড. জাফর ইকবালের সার্বিক নিরাপত্তায় তার অফিসের সামনে, কর্মস্থল ভবনের নিচে ও বাসার সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে ।

গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যাল সমাপনী অনুষ্ঠানে ফয়জুল হাসান নামে সন্ত্রাসী ড.জাফর ইকবালের ওপর হামলা চালায়। রক্তাক্ত ড. জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই সরকারি তত্ত্বাবধানে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

Previous Post

১ মার্চ জাতীয় ‘ভোটার দিবস’

Next Post

৫৭ ধারায় মামলা: কিশোরীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

Next Post

৫৭ ধারায় মামলা: কিশোরীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

রোহিঙ্গা সংকট: মানবিক বিপর্যয় এবং নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT