চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঙালিনির ঈদ চমক ‘প্রেমিক বাঙাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 07, আগস্ট 2019
in বিনোদন
A A

রূপ নাকি গুণ? কোনটির কদর করবেন আপনি? গানে গানে এই পুরনো বিতর্ক উসকে দিলেন লোকগানের বিশিষ্ট কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া।

‘ওরে ও প্রেমিক বাঙাল/ হইস না তুই রূপের কাঙাল’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। মার্সেলের সুর-সংগীতে এতে কাঙালিনী ও কণার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও।

সিএমভি’র প্রযোজনায় প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ব্যয়বহুল ভিডিও উন্মুক্ত হলো বুধবার (৭ আগস্ট) বিকেলে।

গল্পধর্মী বড় বাজেটের এই ভিডিওতে রয়েছে নানা চমক। রাজু রাজের পরিচালনায় ‘প্রেমিক বাঙাল’-এ মডেল হয়েছেন কাঙালিনী নিজেই। চমক হয়ে আরও আছেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেল ও একদল নৃত্যশিল্পী।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সব মিলিয়ে এই প্রজেক্টটি হতে যাচ্ছে উৎসবের এক গান, থাকছে চলমান সময় নিয়ে বিশেষ বার্তাও।

‘প্রেমিক বাঙাল’ সম্পর্কে সুরকার-শিল্পী মার্সেল বলেন, গানটিতে অনেকগুলো মানুষের দীর্ঘদিনের শ্রম জড়িয়ে আছে। আমরা চেয়েছি, এই গানের মাধ্যমে কাঙালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। এতোটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙালিনী সুফিয়াকে দেখতে পারছেন।

বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। দীর্ঘদিন পর তাকে পাওয়া গেছে নতুন গান ও ভিডিওতে। এ নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, ভিডিওতে আমাকে অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে। এভাবেই নতুনকরে বাঁচতে চাই আরও কিছুটা সময়, শোনাতে চাই ভিন্নস্বাদের গান।

এদিকে গানটির গীতিকার সোমেশ্বর অলি বলেন, বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে- এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। সবচেয়ে বড় কথা, কাঙালিনী সুফিয়ার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ প্রাপ্তি।

‘প্রেমিক বাঙাল’-এর ভিডিও লিংক:

Tags: মার্সেললিড বিনোদনসংগীতসিএমভি
Previous Post

ক্ষোভে ফুঁসে উঠছে কাশ্মীর

Next Post

ঈদের পর ঢাকায় ডিক্যাপ্রিও-ব্র্যাড পিট জুটির প্রথম ছবি

Next Post

ঈদের পর ঢাকায় ডিক্যাপ্রিও-ব্র্যাড পিট জুটির প্রথম ছবি

দেশে কেন কমছে চামড়ার দাম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT