চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাগুজে বাঘের’ আসল হয়ে ওঠা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 29, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল জয়ী দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলাটার জন্মদাতা তারা! বিশ্ব ফুটবলের সেরাগুলোর মধ্য সবচেয়ে জমজমাট তাদের প্রিমিয়ার লিগ। এত আয়োজন আর বিনিয়োগের পরও ইংল্যান্ড শেষবার বিশ্বকাপ জিতেছে সেই ১৯৬৬ সালে। যে দলে ছিলেন জেফ হার্স্ট-ববি চার্লটনের মত ফুটবলাররা। আর এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এটাও বলে রাখা ভাল যে, ইংল্যান্ড এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জিতেছে।

যোগ্যতা বা মানের দিক থেকে দুটি বিশ্বকাপের আকাশ-পাতাল তফাত। তবু তুলনাটা চলে আসছে প্রভাবের দিক থেকে। ৬৬-এর পর ইংল্যান্ডের ফুটবলে এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ জয়। এই জয়কে হাতিয়ার করে নতুন স্বপ্ন দেখতেই পারে ইংলিশরা। বিশেষ করে দুবার পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানের জয় সেই স্বপ্নটাকে আরও বড় করে দিচ্ছে। যে স্বপ্নের সারথি হতে পারে বড়রাও।

বড়দের বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপের আগে ফুটবল নিয়ে ইংল্যান্ডের প্রচার-প্রচারণা শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বকেই ছাড়িয়ে যায়। তাদের মিডিয়ার প্রচারণায় এক-একজন ফুটবলার হয়ে ওঠেন ফুটবলের বাঘ। কিন্তু ১৯৬৬ সালের পর থেকে প্রতিটি আসরে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। আর খেলোয়াড়দের পেতে হয়েছে ‘কাগজের বাঘ’ উপাধি। তবে শনিবার ভারতে অনুষ্ঠিত ফাইনালের পর সেই কাগুজে বাঘের আসল হয়ে ওঠার আভাস পাওয়া গেল। স্বপ্নের পালে লাগছে হাওয়া।

চ্যাম্পিয়ন হলেও ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে তেমন উত্তাপ এবার দেখা যায়নি। বরং ইংলিশরা এদিনও বেশি ব্যস্ত ছিল ইপিএল নিয়েই। কারণ এদিন খেলা ছিল দুই ম্যানচেস্টার, লিভারপুল, আর্সেনাল ও চেলসির।

ম্যাচের প্রথমে আধাঘণ্টার মতো ০-২ পিছিয়ে ছিল ইংল্যান্ড। ওই সময়টুকু পর্যন্ত দেখে মনে হচ্ছিল, স্পেনের টিকি-টাকার ইন্দ্রজালে সম্মোহিত হতে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু ইচ্ছাশক্তি, উদ্যোম আর স্কিল- এই তিনটা জিনিসই যে ছিল ইংল্যান্ডের যুবাদের। সেটাই শেষ পর্যন্ত তাদের চ্যাম্পিয়ন করেছে। এখন কাজটা করে দেখাতে হবে ইংল্যান্ড সিনিয়র দলকেও।

Tags: ইংল্যান্ড
Previous Post

ফের কনসার্টে লিংকিন পার্ক

Next Post

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Next Post
রাষ্ট্রপতি দেশে ফেরার সময় অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সেভেন রিংস সিমেন্টের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ সরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা জানালো সেভেন রিংস্ সিমেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT