চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্সিলের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 22, জুন 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

দলকে শক্তিশালী করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে জেলা-উপজেলায় সাংগঠনিক কমিটি পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কাউন্সিলের প্রস্তুতি হিসেবে এই কার্যক্রম বলে জানান তিনি।

শনিবার নবনিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্যকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: আমরা নতুন স্থায়ী কমিটির সদস্যেদের নিয়ে আবার শপথ গ্রহণ করেছি যে, খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির আন্দোলনকে আরো বেগবান করবো।

ফখরুল বলেন: অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি তা নির্বাচন করতে হবে।

তিন বছর মেয়াদী কাউন্সিলের সময়সীমা অতিক্রম হওয়ার পর স্থায়ী কমিটির পুনর্গঠন করার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন: আমাদের স্থায়ী কমিটির সদস্যদের যে কোনো সময় নিয়োগ দেয়া যায় ও নির্বাচিত করা যায়। এ বিধান রয়েছে।

মির্জা ফখরুল বলেন: গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা প্রয়োজন হলে স্থায়ী কমিটিতে সদস্য মনোনয়ন দিতে পারবেন এবং নির্বাচিত করতে পারবেন। এ ক্ষমতা তাদের দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা শূন্যপদগুলোতে আমাদের প্রবীণ নেতা, যারা ইতোমধ্যে দলের মধ্যে দীর্ঘকাল অবদান রেখেছেন এবং তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন তাদেরকে নিযুক্ত করছি।

তিনি বলেন: আমাদের অনেকগুলো পদ শূন্য রয়েছে। ফাঁকা পদগুলো প্রয়োজনে যথাসময়ে পূরণ করা হবে।

এ সময় নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন: আমাদের অভিজ্ঞতা দিয়ে স্থায়ী কমিটিতে আমাদের প্রস্তাবগুলো রাখবো। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি। গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও সংগ্রাম ত্বরান্বিত করার জন্য আমাদের একীভুত ভূমিকা থাকবে।

স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেন: আমরা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে এসেছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। আমরা স্থায়ী কমিটিতে এমন কিছু কর্মসূচি নির্ধারণ করবো যাতে আমাদের দল সংগঠিত থাকে এবং ঐক্যবদ্ধ থাকে।

Tags: কাউন্সিলখালেদা জিয়া
Previous Post

তরুণ উদ্যোক্তাদের টাকা দেয়ার আহ্বান অর্থনীতিবিদদের

Next Post

নিশামের ক্রিকেট প্রেমে মুগ্ধ ভক্তরাও

Next Post

নিশামের ক্রিকেট প্রেমে মুগ্ধ ভক্তরাও

ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালিকা হত্যার ঘটনায় দুলাভাই আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT