চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাউকে পেছনে ফেলে নয়, সকলকে নিয়ে এগিয়ে যাবে দেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 পূর্বাহ্ন 17, আগস্ট 2015
in অন্যান্য, স্বাস্থ্য
A A

অটিস্টিক সন্তানের মেধা কাজে লাগিয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বলেন, কাউকে পেছনে ফেলে রেখে নয়, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে দেশ।

প্রতি চার জনে একজন অটিস্টিক শিশুর মা তার শিশুকে নিয়ে হতাশায় ভোগেন। সম্প্রতি আইসিডিডিআরবি’র করা এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

বাংলাদেশী প্যারেন্ট এমপাওয়ারমেন্ট ফর অটিস্টিক চিলড্রেন গোলস নিয়ে সেমিনারের মধ্য দিয়ে তুলে ধরা হয় এদেশে অটিজম নিয়ে মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহযোগিতার বিষয়ে করা আইসিডিডিআরবি’র গবেষণার ফলাফল।

প্রতি ৫ জন অটিস্টিক শিশুর মধ্যে ৪ জনই ছেলে। রাজধানীর ৩৮৮ জন অটিস্টিক সন্তানের মায়ের উপর করা গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

শুধু শহরে নয় গ্রামের অটিস্টিক শিশুর বিকাশে অভিভাবকদের আরো সচেতন ও বিশেষজ্ঞ হয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন অটিজম বিশেষজ্ঞ সায়মা হোসেন। তিনি বলেন, যেই ব্যক্তি প্রত্যেকদিন অটিজম শিশুদের সঙ্গে সময় কাটান তাদের সবচেয়ে বেশি জ্ঞান থাকতে হবে। বুদ্ধিমত্তা, প্রতিভা দিয়ে অটিজম শিশুদের চলাফেরা এবং সুন্দরভাবে বাঁচতে শেখাতে হবে। সেজন্য দরকার প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই একজন মা তার শিশুকে সুষ্ঠুভাবে লালন-পালন করতে পারবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন অনেক কিছুতে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। দেশ কাউকে ফেলে রেখে এগিয়ে যাবে না। সবাইকে নিয়েই দেশ এগিয়ে যাবে।

সেমিনারে অটিজম নিয়ে তাদের মতামত তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অটিস্টিক শিশুর বিকাশ ও সচেতনতায় অভিভাবকসহ সকলকে একত্রে কাজ করার আহবান ছিল পুরো সেমিনার জুড়ে।

Tags: অটিজমসায়মা ওয়াজেদ হোসেন
Previous Post

ভয় দেখাতে গিয়েই বাড্ডার ট্রিপল মার্ডার

Next Post

অর্থ পাচারে শাস্তি বাড়ছে

Next Post

অর্থ পাচারে শাস্তি বাড়ছে

প্রবীর সিকদারের মুক্তির দাবিতে আল্টিমেটাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT