চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁচির মিছিলে নৌকার হামলা: প্রতিবাদে সড়ক অবরোধ

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
11:17 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন সড়কে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুরে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা কাঁচি প্রতীকের মিছিলে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকরা বাঁশ ও কলাগাছ ফেলে সড়ক অবরোধ করেন। প্রায় ৪০ মিনিট ওই সড়কের উভয় পাশে সকল ধরনের যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা অবরোধ তুলে নিয়েছেন।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যার কিছু আগে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ পাঁচমাথা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতলাল উপজেলার চৌমুহনী বাজারে কাঁচি প্রতীকের পথসভায় আক্কেলপুর উপজেলার কয়েক গ্রামের কর্মী-সমর্থকরা ভ্যানযোগে মিছিল নিয়ে ওই পথসভায় যোগ দিতে যাচ্ছিলেন। মিছিলটি সন্ধ্যার কিছু আগে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ পাঁচমাথা সড়কের মোড়ে পৌঁছুলে সেখানে নৌকার কর্মী-সমর্থকেরা কাঁচি প্রতীকের মিছিলে হামলা করেন। এতে কাঁচি প্রতীকের ৩-৪ জন কর্মী-সমর্থক আহত হয়। এসময় ফাঁকাগুলোর শব্দও শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এর প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ইটভাটার সামনে বাঁশ ও কলাগাছ ফেলে সড়কের ওপর বসে পড়েন। এ সময় প্রায় ৪০ মিনিট সড়কের দু’পাশের যানবাহন আটকা পড়ে। পুলিশ-বিজিবি আসার পর হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেয়া হয়। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের চাচাত ভাই রেজোয়ান চৌধুরী বলেন, ক্ষেতলালের চৌমুহনী বাজারে আমাদের কাঁচি প্রতীকের পথসভা ছিল। আমরা ভ্যানযোগে মিছিল নিয়ে ওই পথসভায় যাচ্ছিলাম। পথে জামালগঞ্জ পাঁচমাথায় নৌকা প্রতীকের কর্মীরা রুকিন্দীপুর ইউপি সদস্য বিপুল চন্দ্র ঘোষের নেতৃত্বে আমাদের মিছিলে সশস্ত্র হামলা করে। এতে আমাদের ১০-১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এঘটনায় আমরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছি। পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিয়েছি।

রুকিন্দীপুর ইউপির সদস্য বিপুল চন্দ্র ঘোষ কাঁচি প্রতীকের মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানসহ ১০০ থেকে ১৫০ জন লোকজন রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুপুরের খাওয়া-দাওয়া করেন। এরপর তারা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যাচ্ছিলেন। এসময় কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে ভ্যানযোগে যাচ্ছিল। আমরা নৌকার স্লোগান দিচ্ছিলাম। সেই সময় কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা আমাদের ওপর ইটপাটকেল ছোঁড়ে। এতে আমাদের কয়েক জন কর্মী-সমর্থক আহত হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, কাঁচি প্রতীকের মিছিলে হামলা করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ যাওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নিয়েছেন।

Tags: জয়পুরহাটদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাবে: নানক

Next Post

শেষ নির্বাচনী প্রচারণায় সাঈদ খোকন

Next Post
সাঈদ খোকন নির্বাচনী প্রচারণায় জনসমুদ্রে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ নির্বাচনী প্রচারণায় সাঈদ খোকন

শেখ হাসিনা হাসিমুখে হাত তুলে জনসম্মুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা: স্মার্ট বাংলাদেশের স্মার্ট রূপকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT