চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়াকে হারিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও কলম্বিয়া দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে তখন ঠিক ২৯ মিনিট। মার্কোস আকুনার ক্রসে বল পেয়ে ইন্টার মিলান স্ট্রাইকার লৌতারো মার্টিনেজ ডি বক্সে ভেতর থেকে ডান প্রান্তে দাঁড়িয়ে বাঁ পায়ের শটে করলেন গোল।

মার্টিনেজের করা এই লক্ষ্যভেদেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে একমাত্র গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে লাতিন অঞ্চলের বাছাই উতরে বিশ্বকাপের টিকেট কেটে ফেলা আলবিসেলেস্তেরা টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকল।

বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মাঠ এস্টাডিও মারিও আলবের্তো কেম্পাসে হওয়া ম্যাচে করোনা থেকে সেরে উঠে পিএসজির হয়ে নামলেও শারীরিক ধকল এড়াতে জাতীয় দলের হয়ে মাঠে নেই লিওনেল মেসি।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ৩৫। পেরুকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট পাওয়া ইকুয়েডর বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে।

গোটা ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দাপট দেখানো আর্জেন্টিনা ৫৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখে। শট নিয়েছে ১৬টি, যার ভেতর লক্ষ্য বরাবর ছিল পাঁচটি। কলম্বিয়া সেখানে পাঁচটির বেশি শট নিতেই পারেনি। লক্ষ্য বরাবর ছিল দুটি।

ফাউলের সংখ্যা আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে নেহাত কম ছিল না। ২৯ ফাউলের জন্য বাঁশি বাজিয়েছেন রেফারি, দেখিয়েছেন দুই হলুদ কার্ড।

আগের ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচেও গোল করেছিলেন মার্টিনেজ। তার সঙ্গে গোলের দেখা পেয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষেও ডি মারিয়া পেতে পারতেন গোল। তার নেয়া ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে মিগুয়েল বোরজার নেয়া শট আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দেন। তাতে স্বাগতিকরা গোল হজম করেনি। কলম্বিয়া হারায় ম্যাচে তাদের সেরা সুযোগ।

৬৪ মিনিটে ডি মারিয়ার নেয়া দূরপাল্লার শট গোলরক্ষক কামিলো ভার্গাস কর্নারের বিনিময়ে রক্ষা করেন। তাই ব্যবধান আর বাড়েনি।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াবিশ্বকাপ বাছাইমার্টিনেজলিড স্পোর্টস
Previous Post

ট্রাকের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু, পাঁচ ট্রাকে আগুন

Next Post

প্যারাগুয়েকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড

Next Post
ব্রাজিল-পর্তুগাল ম্যাচে ফুটবল খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়েকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড

করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মাসের মধ্যে বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT