চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 18, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশি নারী স্মার্টফোনে ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফার্নিচার’ এর একটি দৃশ্যে জ্যোতিকা জ্যোতি

শুরু হয়েছে ইনডেপেন্ডেন্ট ফিল্ম সোসাইটির উদ্যোগে কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২০। ১৮ তারিখ শুরু হয়ে উৎসবটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

তিন দিনব্যাপী এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের নির্মাতা নাজমুস সাকিব হিমেলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফার্নিচার’ এবং বাংলাদেশ ও আফগানিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘রোকাইয়া’। ‘ফার্নিচার’ চলচ্চিত্রটি ১৮ তারিখ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এবং ‘রোকাইয়া’ চলচ্চিত্রটি ১৯ তারিখ দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে।

ফার্নিচার চলচ্চিত্রটি সদ্য গ্রাম থেকে মফস্বল শহরে আসা একটি পরিবারের ঘরে ফার্নিচার না থাকায় তা পরিবারটিকে সামাজিক চাপের মুখে ফেলা এবং চাপ মোকাবিলার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে। চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নির্মাতা নাজমুস সাকিব হিমেলের সাথে তার প্রথম সিনেমা ‘ফাকি’তে কাজ করেন। তিনি বলেন, এই সিনেমার স্ক্রিপ্ট অনেক পছন্দ হয়েছিল বলেই কাজটি করেছি। আমি অনেক আনন্দিত আমার অভিনীত ছবি কলকাতা উৎসবে দেখানো হচ্ছে।

অন্যদিকে রোকাইয়া চলচ্চিত্রটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেক দর্শক। এই প্রসঙ্গে চলচ্চিত্রটির প্রযোজক আরিফুর রহমান বলেন, বাংলাদেশ- ভারত দুই দেশ থেকেই অনেক দর্শক অনুরোধ করে আসছিল চলচ্চিত্রটি দেখার। করোনা মহামারীর কারণে চলচ্চিত্র উৎসবটি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে যা দর্শকদের জন্য ঘরে বসে চলচ্চিত্র দেখার দারুণ সুযোগ। তাই আমি আনন্দিত। দর্শকদের অভিজ্ঞতা জানার অপেক্ষায় আছি।

বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ে উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর অঙ্কিত বাগচি বলেন, বাংলাদেশের অনেক চলচ্চিত্র এখন পৃথিবীর বিভিন্ন উৎসবে যাচ্ছে এবং সাফল্য পাচ্ছে। আমরা আশা করি আগামীতে আমাদের উৎসবে আরো বেশি বাংলাদেশের চলচ্চিত্রের অংশগ্রহণ পাবো‌।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮ টায় ‘হাঙ্গার স্ট্রাইক’ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে। গুণী বিচারকমণ্ডলীর নির্বাচিত‌ ৪৭ টি দেশের ৯৬ টি চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে। উৎসবে বাছাইকৃত চলচ্চিত্র ১০ টি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হবে। এছাড়াও সদ্য প্রয়াত প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে একটি বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে।

Tags: আফগানজ্যোতিকা জ্যোতিডিসেম্বররোকাইয়ালিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য
Previous Post

নচিকেতাকে গান শুনিয়ে যে উপহার পেয়েছিলেন আশিক

Next Post

মেসি তাহলে শোধই তুললেন

Next Post
লিওনেল মেসি ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি তাহলে শোধই তুললেন

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT