চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ফারিয়ার নতুন ছবি ‘রকস্টার’, বিপরীতে যশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
যশ ও ফারিয়ার নতুন ছবি ‘রকস্টার’ এর পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার পাশাপাশি কলকাতাতেও পরিচিত নুসরাত ফারিয়া। সেখানকার প্রথমসারির নায়ক জিৎ এর সঙ্গে, বস টু, ইন্সপেক্টর নটি কে) এবং অঙ্কুশের সঙ্গে ‘আশিকী’, ‘বিবাহ অভিযান’ এর মতো জনপ্রিয় ছবি করেছেন ঢাকাই ছবির এই নায়িকা।

আবারও কলকাতার নতুন ছবি করছেন নুসরাত ফারিয়া। এবার তার নায়ক হচ্ছে যশ দাশগুপ্ত। বর্তমানে কলকাতায় আছেন নুসরাত ফারিয়া।

সেখান থেকে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, কলকাতায় ‘রকস্টার’ নামে নতুন একটি ছবি করতে যাচ্ছেন। জানান, ‘বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুটিং শুরু হয়েছে, চলবে ৩ মার্চ পর্যন্ত।’

‘রকস্টার’ রোমান্টিক থ্রিলার ধর্মী গল্পে নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। যিনি এর আগে জিতের ‘বাজি’ ও ‘প্যানথার’ এর মতো ছবি পরিচালনা করেছেন। এছাড়া কলকাতার অভিমান, ইন্সপেক্টর নটি কে, বাদশা ছবিগুলোরও সংলাপ করেছেন তিনি।

‘রকস্টার’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এ বিষয়ে ঢাকার শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, “আমার প্রোডাকশন হাউজ শাপলা মিডিয়া ও শাপলা ফিল্মস ইন্টারন্যাশনাল। ‘শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’  প্রোডাকশন হাউজটি আমার নয়, এটা হয়তো ভারতীয় প্রোডাকশন হাউজ। তবে এ বিষয়ে আমার জানা নেই।”

ক’দিন আগেই একটি শ্যাম্পুর ব্রান্ড এম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেন অমিতাভ রেজা।

Tags: কলকাতানুসরাত ফারিয়াযশরকস্টারলিড বিনোদনসিনেমা
Previous Post

শনাক্তের হার ১০.২৪, মৃত্যু ২০

Next Post

পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৫০ শতাংশে বহাল রাখার প্রস্তাব

Next Post
বাংলাদেশ গেমসের লোগো, যেখানে একটি সূর্য ও গেমের প্রতীক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৫০ শতাংশে বহাল রাখার প্রস্তাব

বাংলাদেশের বিপিএলের ট্রফি হাতে নিয়ে দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দেশেই তৈরি হল বিপিএলের ট্রফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT