চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ (ভিডিও)

সাবরিনা হাসান by সাবরিনা হাসান
7:08 অপরাহ্ন 31, মার্চ 2016
in আন্তর্জাতিক
A A

ভারতের কলকাতায় নির্মাণাধীন উড়াল সেতু ভেঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। জীবিত উদ্ধার কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়েছে
বহু মানুষ। উদ্ধারকাজে পুলিশের সঙ্গে অংশ নিচ্ছে সেনাবাহিনী।

অর্ধযুগ ধরে চলছিল কলকাতার বিবেকানন্দ উড়াল সেতুর নির্মাণকাজ। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎই গণেশ টকিজের কাছে প্রচন্ড শব্দে ভেঙে পড়ে উড়াল সেতুর বিশাল অংশ। মুহূর্তেই জনবহুল এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ধ্বংসস্তূপের নিচে  যাত্রীবাহী বাসসহ চাপা পড়ে দেড়শতাধিক মানুষ। কলকাতার ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয় স্থানীয়রা। আটকা পড়াদের উদ্ধারে ধ্বংসস্তুপের নিচে পাঠানো হয় বিশেষ ক্যামেরা।

ভেঙে পড়া অংশটিতেই একদিন আগে ঢালাই করা হয়েছিলো বলে জানা গেছে। আর নির্মাণকাজে নিম্নমানের মালামাল ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

কলকাতার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুঙ্গারপুর। ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের পরিবার প্রতি ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সিসিটিভিতে কলকাতার উড়াল সেতু ভেঙ্গে পড়ার দৃশ্য-

Tags: কলকাতাসেতু
Previous Post

নারীদের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

Next Post

সরাসরি দেখুন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল

Next Post

সরাসরি দেখুন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল

৮ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT