চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার রাস্তায় মোশাররফ করিমের সিনেমার বিলবোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
কলকাতার রাস্তায় মোশাররফ করিমের সিনেমার বিলবোর্ড, বিভিন্ন অভিনেতার ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার সড়কগুলোতে বড় বড় বিলবোর্ডে শোভা পাচ্ছে মোশাররফ করিমের সিনেমার পোস্টার। বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেতা এই প্রথম কলকাতার লোকাল সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম ‘ডিকশনারি’। যা নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু।

যেখানে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলুমী বসু।

‘ডিকশনারি’ কলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার)। তার আগে থেকেই চলছে জোর প্রচারণা। মোশাররফ নিজেও প্রচারণায় অংশ নিতে বুধবার সকালে সেখানে গেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আছে প্রিমিয়ার অনুষ্ঠান।

বাংলাদেশি অভিনেতা এক অনুষ্ঠানে কথা বলছেন, পেছনে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন কলকাতার অনির্বাণ মাইতি। তিনি জানিয়েছে, কলকাতার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিকশনারি’। ছবিটি নিয়ে আশাবাদী সবাই। বিশেষ করে ছবির ট্রেলার প্রকাশের পর যে সাড়া পেয়েছেন, তাতেও মুগ্ধ সবাই।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।

এদিকে প্রথমবার মোশাররফ করিমকে নিয়ে মুগ্ধ হয়েছেন পরিচালক ব্রাত্য বসু। সে কারণে পরিচালক তার পরের সিনেমাতেও মোশাররফ করিমকে রাখতে চান।

Tags: আবির চ্যাটার্জিকলকাতাডিকশনারিনুসরাত জাহানপৌলুমী বসুবিলবোর্ডমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
Previous Post

সৌদিতে আগুনে নিহত যেসব বাংলাদেশির পরিচয় পাওয়া গেলো

Next Post

পদ্মায় গোসল করতে নামা এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ১

Next Post
পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করতে নৌকায় উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মায় গোসল করতে নামা এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ১

প্রাকৃতিক পরিবেশে পরিকল্পনামন্ত্রী ও তার সহকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

সামগ্রিক সুস্থতার জন্য ছাদকৃষি অনন্য অনুশীলন: পরিকল্পনামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT