চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার রাস্তায় বাংলাদেশীদের মঙ্গল শোভাযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 17, এপ্রিল 2017
in প্রবাস সংবাদ
A A

বাংলা নববর্ষে প্রথমবারের মতো কলকাতার রাস্তায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় এবারের বৈশাখ আগমনীতে। এ মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পথজুড়ে ছিল নানা আলপনার ছাপ।

ছিল কাঠি নাচ, সাঁওতালি নাচ, রনপা নৃত্য, ঐতিহ্যের গান, লোকগীতি, ঢাকি দলের ঢাকের বাজনা আর শ্রুতি নাটক। এতে অংশ নেন সমাজের সকল পেশার মানুষ, ছিলেন শিল্পী, শিক্ষার্থীরাও।

শোভাযাত্রার আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থীরা, কলকাতার নববর্ষ উদযাপন কমিটি এবং কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশী শিক্ষার্থীরা।


এবার কলকাতার নববর্ষ উদযাপন কমিটিকে ১’শ টি মঙ্গল শোভাযাত্রার বাঘ এবং লক্ষ্মী পেঁচার মুখোশ উপহার দেয় বাংলাদেশী শিক্ষার্থীরা।

শোভাযাত্রার আগের রাতে বাংলাদেশী শিক্ষার্থীরা অংশ নেয় আলপনার কাজে। এবারই প্রথম কলকাতার শিক্ষার্থীদের জন্য মঙ্গল শোভাযাত্রার মুখোশ তৈরির ওয়ার্কশপ এর আয়োজন করা হয় কলকাতায়। এই ওয়ার্কশপের উদ্যোগ নেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল কবির রিক্ত।


বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সিলভিয়া নাজনীন, অদিতি মজুমদার, আরাফাত আবির, ঋভু আনান, কাজল, জয়তু চাকমা, তনুজ পাল, বিশ্বজিৎ বাপ্পি, মিথুন বর্ধন, বর্ষণ দাস, এই ওয়ার্কশপে পৃষ্ঠপোষকতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু)।

বাংলাদেশের মতোই কলকাতায় শোভাযাত্রার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ সুস্থ সংস্কৃতির বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা। কলকাতার গাঙ্গুলিবাগান থেকে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা, আর শেষ হয় যাদবপুরের বিদ্যার্থী ময়দানে। মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন চিত্রকর সমীর আইচ, লেখিকা মীরাতুন নাহার, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ।


কলকাতায় এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে কলকাতার, ‘‘বাংলা নববর্ষ উদ্‌যাপন পরিষদ’’। পরিষদের আহ্বায়ক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত।

Tags: নববর্ষবাংলা নববর্ষমঙ্গল শোভাযাত্রা
Previous Post

বার্সার ১ শতাংশ সম্ভাবনাকে ১০০’তে নেবেন নেইমাররা

Next Post

অবৈধ ব্যানার ও সাইনবোর্ড: ৮ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

Next Post

অবৈধ ব্যানার ও সাইনবোর্ড: ৮ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সেই রাতের পর ঘুমাতে পারেন না ডর্টমুন্ড গোলরক্ষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT