চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার বিখ্যাত ডা. আর আহম্মদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা বাংলার এক পিতৃহীন বালক

ইশতিয়াক আলম by ইশতিয়াক আলম
5:26 অপরাহ্ন 30, আগস্ট 2020
in মতামত
A A
বাংলাদেশের একজন প্রবীণ ব্যক্তি, পেশাদার পোশাক পরিহিত, চোখে চশমা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছেই এক আধুনিক এবং বড় ডেন্টাল হাসপাতালেন নাম ডা. আর আহম্মদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল, এই হাসপাতালের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাংলার এক পিতৃহীন বালক। পুরা নাম রফিউদ্দীন আহম্মদ।

বাড়ী বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামে, জন্ম ২ ডিসেম্বর ১৮৯০ সাল। পিতার নাম মৌলভী শফিউদ্দীন মহম্মদ, মা ফায়জুন্নেচ্ছা। এক বোন ও চার ভাই এর মধ্যে সে দ্বিতীয়।

প্রাথমিক পড়াশেনা গ্রামের মাদরাসায়, পরে ঢাকা মাদ্রাসায়, পরের যার নাম হয় কলেজিয়েট স্কুল। এখান থেকেই সে ১৯০৬ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এনট্রান্স পাশ করেন। এই সময় তার সিঙ্গাপুর ও হংকং যাওয়ার ইচ্ছা জাগে।কিন্তু কীভাবে যাবে? টিকিটের পয়সা তো তার কাছে নেই। এই সময় তার সামনে এক সুযোগ এসে গেল। ব্রিটিশ ইন্ডিয়া শিপিং কোম্পানিতে সে চাকরি পেয়ে উঠলো এস এস দিলওয়ারা জাহাজে, সমুদ্র ভ্রমণ এবং সিঙ্গাপুর ও হংকং দেখে পিরে এলে তার বাবা তাকে পড়াশোনা করতে পাঠিয়ে দিল আলীগড়।

সেখানে সে মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল কলেজে ভর্তি হয়ে আএসসি পাশ করল ১৯০৮ সালে। এখন সেই শিক্ষা প্রতিঠানের নাম আলীগড় মুসলিম ইউনিভার্সিটি। তার আর আলীগড়ে পড়তে ইচ্ছা করল না। চলে এলো বোম্বাই। তার খুব ইচ্ছা ভাল একজন দাঁতের ডাক্তার হবে। ছোট বেলায় তার মাকে দাঁতের যন্ত্রনায় খুব কষ্ট পেতে দেখেছে।তখন ভারতে কোখাও ডেন্টাল সার্জারী পড়ার সুযোগ ছিল না।সে হতে চায় খুব ভালো একজন দাঁতের ডাক্তার, তাহলে পড়তে যেতে হয় ইংলন্ডে। সে তো অনেক দূর, অনেক খরচ!

কলকাতার বিখ্যাত ডা. আর আহম্মদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ সেই সময়ে তার পকেটে রয়েছে মাত্র একশত চল্লিশ টাকা, জাহাজের সর্বনিম্ন ভাড়া সাড়ে তিনশ টাকা।সে ভাবে আর ভাবে। তাকে তো ইংল্যান্ডে যেতেই হবে। সে জাহাজ ঘাটায় ঘোরে আর খোঁজ করে। জাহাজ ছাড়ার আগে অপ্রত্যাশিত ভাবে তার কাছে একটা সুযোগ এলো, তার টিকিট লাগবে না তাকে জাহাজের রসুই ঘরে আলু ছুলতে হবে। সে প্রস্তাব পেয়েই জাহাজে উঠে এলো। কাজ শুরু করে দেখে কাজ মোটেই সহজ নয়,জাহাজের প্যাসেঞ্জার আর বিভিন্ন শ্রেনীর কর্মচারির সংখ্যা অনেক। তার সারা দিন কেটে যায় আলু ছুলতে। আস্তে আস্তে অভ্যস্থ হয়ে গেলে সে সময় পায়, জাহাজের সাধারণ শ্রমিকদের একটা অংশ বাঙালি। নোয়াখালি চট্রগ্রাম অঞ্চলের, তাতের বেশীরভাগ পড়ালেখা জানে না। তাদের সাথে ভাব হয়ে যায়। তাদের হয়ে চিঠি লিখে দেয়। তার ইচ্ছার কথা তারা জেনে গেছে, চিঠি লিখলে খুশি হয়েই সম্মানী দেয়। প্রতিদিনই তার দু’চারটা চিঠি লিখতে হয়। এক্সট্রা ইনকাম মন্দ হয় না। রফিউদ্দীন আশাবাদী হয়ে ওঠে।

এক সময় জাহাজ বন্দরে ভেঁড়ে বর্ধনপাড়া গ্রামের রফিউদ্দীন স্বপ্নের লন্ডনে নামে। মেডিক্যাল কলেজে খোঁজ-খবর করে হতাশ হয়। টিউশন ফি খুব বেশী, জীবন যাত্রার ব্যয়ও খুব বেশী।মেডিক্যালে পড়ে পার্টটাইম কাজ করার সুযোগও খুব কম। এই সময়ে একটা তথ্য জেনে আবার আশান্বিত হয়ে ওঠে। আমেরিকায় নাকি টিউশন ফি বেশ কম।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ডেন্টাল কলেজের প্রতিষ্ঠাতা স্মৃতিসৌধ. Channel i News - চ্যানেল আই নিউজ রফিউদ্দীন আবার ঘোরাঘুরি শুরু করে আমেরিকাগামী জাহাজ-বন্দরে। এখন তার ঝুলিতে রয়েছে চট্রগ্রাম-সিঙ্গপুর-হংকং এবং বোম্বাই-লন্ডন সমুদ্রগামী জাহাজে কাজের অভিজ্ঞতা। তারওপর সে তো শিক্ষিত। আমেরিকাগামী জাহাজে তার চাকরি জুটে যায়।

আমেরিকা পৌঁছে খোঁজ করতে যেয়ে একজন সদাশয় প্রিন্সিপালের সাক্ষাত পান। তিনি সব শুনে খুব আশ্চর্য্য হন এবং রফিউদ্দনের ডেন্টাল পড়ার তীব্র আকাঙ্খা দেখে তার দায়িত্ব নেন। রফিউদ্দীন ভর্তি হয় ইউনিভার্সিটি অব আইওয়া সাইন্স অব ডেনটিসট্রিতে। প্রথম মহাযুদ্ধ অব্যাহত থাকায় তার দেশে ফেরা বিলম্বিত হয়।

দেশে ফিরে এসে তিনি প্রাকটিস শুরু করেন এবং একদম সময় নষ্ট না করে পর বৎসরে ১৯২০ সালে ক্যালকাটা ডেন্টাল কলেজ শুরূ করেন। ১৯২০ থেকে ১৯২৩ সাল পর্যন্ত ছাত্র সংখ্যা ছিল মাত্র ১১ জন। কলেজেরে সকল ব্যয় নির্বাহ হতো তার মালিকাধীন নিউইয়র্ক সোডা ফাউন্ডেশন ও আইসক্রিম পার্লার থেকে। ১৯২৮ সাল থেকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হিসাবে পরিচালিত হতে থাকে।

তিনি ১৯২০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত ছিলেন এই কলেজের প্রিন্সিপাল। ১৯৪৯ সালে তিনি তার প্রতিষ্ঠিত ক্যালকাটা ডেন্টাল কলেজটিকে পশ্চিমবঙ্গ সরকারকে দান করে দেন। এটিই উপমহাদেশের প্রথম ডেন্টাল কলেজ এবং রফিউদ্দীন আহম্মদ সাহেবকে সম্বোধন করা হয় ’ফাদার অব ইন্ডিয়ান ডেনটিস্ট্রি’।
তিনি রাজনীতির সাথেও জড়িত হন। ১৯৩২ থেকে ১৯৩৬ পর্যন্ত কোলকাতা কর্পোরেশনর নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১৯৪২ তেকে ১৯৪৪ পর্যন্ত ছিলেন কলকাতা কর্পোরেশনের অল্ডারম্যান।

কলকাতার বিখ্যাত ডা. আর আহম্মদ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের বহুতল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৪৭ সালে ইংলন্ডের রয়াল কলেজ অব সার্জন ফেলোশিপ পান। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার একজন সন্মানিত সদস্য ছিলেন। তিনি ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিলের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন এবং ১৯৫৪ থেরক ১৯৫৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ভারত সরকার তাকে ১৯৬৪ সালে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করেন। ডেন্টাল সার্জনদের মধ্যে একমাত্র তিনিই এই সম্মান প্রাপ্ত হয়েছেন।

সংকল্পে অটুট এবং লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতীজ্ঞ এক সফল ও মহৎপ্রাণ মানুষটি ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরন করেন। তার মৃত্যুর পর কলেজটির নামকরণ করা হয় ডা: আর আহম্মদ ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল কলকাতা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ৩ লাখ ১০ হাজার ৮২২, মৃত ৪২৪৮

Next Post

পঁচাত্তরের ১৫ আগস্ট বাংলাদেশে কারবালার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পঁচাত্তরের ১৫ আগস্ট বাংলাদেশে কারবালার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে: প্রধানমন্ত্রী

করোনা জয় করলেন পপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT