চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর বাতিলেও থামছে না ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন, বাড়ছে সহিংসতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-জ্বালানি তেলের মূল্য-ইয়েলো ভেস্ট আন্দোলন

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ভয়ানক আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট পর্যন্ত ছোড়ার ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে বুধবার জানুয়ারিতে নতুন কর আরোপের পরিকল্পনা বাতিল ঘোষণার পরও বিক্ষোভ না কমে বরং বাড়ছে।

বিবিসি জানায়, শনিবার দেশটির রাজধানী প্যারিসের সিটি সেন্টারে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী সরকারবিরোধী আন্দোলনের জন্য অবস্থান নেয়। দেশজুড়ে এই সংখ্যাটি ১ লাখ ২৫ বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভ শুরুর পরপরই আন্দোলনকারীদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। তারপরও বিক্ষোভকারীরা পিছু না হটায় আরও তীব্র সংঘর্ষ শুরু হয় তাদের সঙ্গে পুলিশের। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ভিড় লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।

এখন পর্যন্ত হাজার খানেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশসহ এ পর্যন্ত ১২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ফ্রান্স-জ্বালানি তেলের মূল্য-ইয়েলো ভেস্ট আন্দোলন

প্যারিসের পরিস্থিতি ফ্রান্সের অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি সহিংস। সেখানে অনেকগুলো গাড়িতে আগুন দেয়া হয়েছে। আন্দোলনের মাঝে একদলকে দোকানপাট ভেঙে লুটপাট করতেও দেখা গেছে।

১৯৬৮ সালের মে মাসে হওয়া দাঙ্গার পর শনিবারই প্যারিসে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার ঘটনাটি ঘটল।

ইয়েলো ভেস্ট আন্দোলন মূলত জ্বালানি তেলের ওপর আরোপিত করের পরিমাণ বাড়ানোর প্রতিবাদে শুরু হলেও এখন আন্দোলনটি ‘অতি-উগ্র’ বিক্ষোভকারীদের দখলে চলে গেছে বলে অভিযোগ করেছেন ফরাসি মন্ত্রীরা।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফিলিপে বলেন, সরকারের ব্যবস্থাপনার পরও ‘অনিষ্টকারীরা’ এখনো সক্রিয় আছে। তিনি দ্বন্দ্ব নিরসনের জন্য সরকার ও আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনের আহ্বান জানান।ফ্রান্স-জ্বালানি তেলের মূল্য-ইয়েলো ভেস্ট আন্দোলন

‘সংলাপ শুরু হয়ে গেছে। এখন জরুরি জাতীয় ঐক্যের পুনর্গঠন,’ বলেন তিনি।

অন্যদিকে দেশটির জ্বালানি মন্ত্রীর অভিযোগ, আন্দোলনে উগ্রপন্থীরা রসদ যোগাচ্ছে।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর প্রশাসনের অধীনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ছুটির দিনগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে আসছে ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিতি পাওয়া আন্দোলনের আন্দোলনকারীরা।

হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে বলে এর নাম হয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। ফরাসি আইন অনুসারে যে কোনো যানবাহনে এই পোশাকটি থাকা বাধ্যতামূলক।ফ্রান্স-জ্বালানি তেলের মূল্য-ইয়েলো ভেস্ট আন্দোলনফ্রান্স-জ্বালানি তেলের মূল্য-ইয়েলো ভেস্ট আন্দোলন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া আন্দোলনে প্রথমে শুধু আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদ করা হলেও সময়ের সাথে সাথে অভিযোগের ডালপালা ছড়াতে থাকে। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি জনগণের আরও সুদূরপ্রসারী ক্ষোভ স্পষ্ট হয়ে উঠছে। বর্তমানে এটি রূপ নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে।

Tags: ইমানুয়েল মাক্রোঁইয়েলো ভেস্ট আন্দোলনজ্বালানি তেলের দামফ্রান্সলিড নিউজ
Previous Post

মেসির ‘মাস্টারক্লাসের’ জবাবই পাচ্ছে না এস্পানিওল

Next Post

মির্জা ফখরুলের গাড়িতে মনোনয়ন বঞ্চিতদের হামলা

Next Post

মির্জা ফখরুলের গাড়িতে মনোনয়ন বঞ্চিতদের হামলা

ম্যানচেস্টার সিটিও হারে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT