চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

স্বতন্ত্র বেতন কাঠামোসহ বিভিন্ন দাবিতে ১৩ ও ১৭ সেপ্টেম্বর সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষকেরা। অসংলগ্ন মন্তব্যের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ক্ষমা চাওয়ার জন্য বুধবার ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর অর্থমন্ত্রীর দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যকে অনভিপ্রেত ও অসংলগ্ন উল্লেখ করে মন্ত্রীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে আহবান জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বুধবার দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অশান্ত হওয়ার আগেই শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহবান জানায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই ইস্যুতে আলোচনায় অর্থমন্ত্রীকে না রাখারও অনুরোধ জানান তারা।

শিক্ষকরা জ্ঞানের অভাবে বেতন কাঠামো নিয়ে আন্দোলন করছেন বলে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, এর প্রতিবাদে বুধবার সকালে এক ঘণ্টা দাঁড়িয়ে নিন্দা কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীরাও তাদের সঙ্গে অংশ নেন।

শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক বলে অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

কর্মবিরতির বদলে সরকারের সঙ্গে আলোচনা করে বেতন সমস্যার সমাধান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল।

শিক্ষকদের দাবির মধ্যে আছে, স্বতন্ত্র বেতন কাঠামোর দ্রুত বাস্তবায়ন, সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন ও মর্যাদা সিনিয়র সচিবদের সমান করা, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা, শিক্ষকদের গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ সম্মানজনক অর্থ বরাদ্দ এবং উচ্চশিক্ষার জন্য তরুণ শিক্ষকদের বৃত্তি বা স্কলারশিপ।

Tags: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকশিক্ষকদের আন্দোলনশিক্ষকদের বেতন
Previous Post

বাজেট স্বচ্ছতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

Next Post

কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

Next Post

জনগণের সেবক হবেন, শাসনকর্তা নন: প্রধানমন্ত্রী

‘আমার বাবা এটিএম বুথ নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT