চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলালিংকের সঙ্গে আইসোশ্যাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 25, অক্টোবর 2017
in তথ্যপ্রযুক্তি
A A

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে সামাজিক-ব্যবসা প্রতিষ্ঠান আইসোশ্যালের ইনফোলেডি সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বাংলালিংক।

এই চুক্তি অনুযায়ী এখন থেকে আইসোশ্যাল বাংলালিংকের পণ্য ও সেবাসামগ্রীর পরিবেশক হিসেবে কাজ করবে। এছাড়া আইসোশ্যালের তত্ত্বাবধানে কর্মরত নারীরা (কল্যাণী) আইসোশ্যালের এজেন্ট হিসেবে ক্রেতাদের কাছে বাংলালিংকের সিম কার্ড ও স্ক্র্যাচ কার্ড বিক্রয় এবং আইটপ আপ ও মোবাইল মানি অর্ডার সার্ভিস সেবা দেয়ারও সুযোগ পাবেন।

গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং।

তিনি বলেন, ‘একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়। দেশের নারীরা ইতোমধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমি আশা করি আইসোশ্যালের সঙ্গে এই অংশীদারিত্ব কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে নারী উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।’

আইসোশ্যালের সিইও ড. অনন্য রায়হান বলেন, ‘গ্রামের অবহেলিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আইসোশ্যাল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলালিংকের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি আমাদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’

আইসোশ্যাল গ্রামীণ জনগোষ্ঠীকে বাজার ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে পণ্য ও সেবার সঙ্গে তাদের সংযোগ স্থাপনের ক্ষেত্রে কাজ করছে।

Tags: আইসোশ্যালকর্মক্ষেত্রে নারীবাংলালিংক
Previous Post

কলেজছাত্রী রূপা হত্যা মামলায় আদালতের অভিযোগপত্র গ্রহণ

Next Post

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে সু চির দাবি কতটুকু সত্য?

Next Post

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে সু চির দাবি কতটুকু সত্য?

শীতলক্ষ্যা পাড়ে সমৃদ্ধ ছাদকৃষি

নারায়ণগঞ্জে গার্মেন্টস ছাদে গড়ে উঠেছে সমৃদ্ধ ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT