চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তন সাপেক্ষে সেন্সর পেল ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 10, জানুয়ারি 2019
in বিনোদন
A A

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্য ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

ইফতেখার জানান, গতকাল (বুধবার) ‘শনিবার বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে আনকাট নয়, কর্তন সাপেক্ষে ছাড়পত্র পেয়েছে।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, একটি সংলাপে সমস্যা রয়েছে। সেখানে সেন্সর বোর্ড থেকে আপত্তি জানানো হয়েছে। এছাড়া সবকিছুই ঠিক আছে। ছবি ভালো হয়েছে। একটি সংলাপ কর্তন সাপেক্ষে সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দিয়েছে।

পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের আরেক সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, সেন্সর থেকে ‘শনিবার বিকেল’ মুক্তির জন্য পাশ হয়েছে।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।

‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

গুঞ্জন আছে, ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হালমা নিয়েই এ ছবির প্লট। তাই গত বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে শনিবার বিকেল নিয়ে মাতামাতি হয়েছিল।

ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসে ‘শনিবার বিকেল’ মুক্তি দেব। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’।

Tags: আবদুল আজিজজাহিদ হাসাননুসরাত ইমরোজ তিশাপরমব্রত চট্টোপাধ্যায়মোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবার বিকেলশনিবারের বিকেল
Previous Post

এক ঘণ্টা পেছাল ম্যাচ শুরুর সময়

Next Post

দূর মহাকাশ থেকে ‘রহস্যময়’ রেডিও সংকেত আবিষ্কার

Next Post
মহাকাশ-রেডিও সংকেত-বেতার তরঙ্গ

দূর মহাকাশ থেকে ‘রহস্যময়’ রেডিও সংকেত আবিষ্কার

স্বদেশ প্রত্যাবর্তন

খোকাবাবুর দেশে ফেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT