চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: সৌদি আরব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:49 পূর্বাহ্ন 29, মার্চ 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
দৃশ্যমান জেদ্দা শহর, সৌদি আরবের আকাশে আকাশচুম্বী ভবন ও শহুরে এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না ঘটায় সৌদি সরকার রোববার থেকে দেশজুড়ে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে।

এছাড়া আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে গণপরিবহনের আওতায় বাস, ট্রেন ,ভাড়ায় চালিত ট্যাক্সি, চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর মাধ্যমে সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

গত ১৬ মার্চ সরকারি-বেসরকারি অফিস আদালত পরবর্তী ১৬ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সৌদি সরকার। এছাড়া ১৪ দিনের আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিলো। ইতোপূর্বে জারিকৃত কারফিউ আগামী ১২ এপ্রিল পর্যন্ত বলবৎ রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরো ৯৯ জন নতুন করে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৩ জন। মৃত্যুবরণ করেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪।

করোনা ভাইরাস এ মৃত্যুবরণকারী একজন সৌদি নাগরিক বলে জানা গেছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার কারণে অন্য যেকোনো দেশের চেয়ে এখানে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সংখ্যা খুবই কম। এ পর্যন্ত কারোনা আক্রান্ত হওয়া ৩৭ জন ভালো হয়েছেন।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের জেদ্দা, মদিনা, রিয়াদ এবং দাম্মাম এর সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল স্থগিত করেছে বাংলাদেশের সিভিল এভিয়েশন।

খবরটি নিশ্চিত করেছেন জেদ্দায় সংস্থাটির রিজিওনাল ম্যানেজার।

Tags: করোনাকরোনা ভাইরাসসৌদি আরব
Previous Post

করোনা মোকাবেলায় রতন টাটার ৫’শ কোটি টাকা

Next Post

করোনা: ফিনল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯, গুরুতর ৩১

Next Post
করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ফিনল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯, গুরুতর ৩১

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রুখতে দেশের মোবাইল ব্যবহারকারীদের তথ্যে ডিজিটাল ম্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT