চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সন্দেহে ভর্তি থাকা রোগী হাসপাতালের ছাদ থেকে আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 19, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা আতঙ্ক যেখানে বিশ্বজুড়ে, সেখানে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।  

দিল্লির সফদরজং হাসপাতালের সপ্তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনাটি দেশটিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সফদরজং হাসপাতালে তাকে করোনা আক্রান্ত  রোগীদের চিকিৎসার জন্যে নির্দিষ্ট বিশেষ বিচ্ছিন্ন ওয়ার্ডে রাখা হয়েছিল।

পুলিশের অনুমান, তারপর থেকেই সম্ভবত অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি। মারা যাওয়া ব্যক্তির বয়স ৪৫ বছর বলে জানিয়েছেন দিল্লি পুলিশ।

তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে পাঠানো হয়েছিল। বুধবার রাত ৯টা নাগাদ তাকে ভর্তি করা হয়। কিন্তু তিনি বৃহস্পতিবার ওই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশ জানান, প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে ওই যুবক পাঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং গত প্রায় এক বছর ধরে সিডনিতে বাস করতেন তিনি। তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে দিল্লি আসেন।

হাসপাতাল সূত্রে , সফদরজং হাসপাতালে ভর্তি করার পর তার রক্তের নমুনা নেওয়া হয় এবং সেগুলিকে পরীক্ষার জন্যে পাঠানোও হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট আসার আগেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন যুবকটি।

তিনি আইসোলেশন ওয়ার্ড খুলে তাকে বেরোতে দেওয়ার জন্যে জোরাজুরি করেছিলেন বলে জানা গেছে। তারপরেও হাসপাতাল কর্মীরা তাকে সেখান থেকে বেরোতে না দেওয়ায় সপ্তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভারতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯-এ, মৃত্যু হয়েছে ৩ জনের।

Tags: আত্নহত্যাকরোনা ভাইরাসভারতের দিল্লি
Previous Post

অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশের ক্রিকেট

Next Post

ডাক্তারদের এপ্রোন, মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

Next Post

ডাক্তারদের এপ্রোন, মাস্ক ও স্যানিটাইজার দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

শাহরুখের বাড়ির সামনে নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT