চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণের ৬ মাসে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:45 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ১৮০তম দিন পার করছে বাংলাদেশ। ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার দেশে ২৬ মার্চ থেকে বিভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা ও ছুটি বাড়ানোর মধ্যে দিয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়। এরপর থেকে গণপরিবহন, ব্যাংক, ব্যবসা-বাণিজ্যস্থল সবই সীমিত আকারে খুলতে থাকে। এরপরে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র ছাড়া মোটামুটি সবই স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলছে। যা সারাবিশ্বের মতো বাংলাদেশেও ‘নিউ নরমাল লাইফ’ হিসেবে অভিহিত হচ্ছে।

করোনার ১৮০তম দিনে নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ১৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২০.০৮ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৮৩। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৭ শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে উঠছে এই মরণঘাতি রোগ থেকে। সবমিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৯৮০। করোনায় আক্রান্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬.৯৩ শতাংশ। যা ইতিবাচক বলে আমরা মনে করি।

মার্চ-এপ্রিল মাসের পর থেকে করোনার ছয় মাসে শহুরে নাগরিকদের একটি অংশ কর্মহীন হয়ে বা রোজগার কমে যাওয়ায় গ্রামমুখী হয়েছে। প্রথম তিনমাস নেতিবাচক ধারা থাকলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে রপ্তানি বাণিজ্য। প্রবাসী শ্রমিকদের অনেকে কাজ হারালেও মহামারির হতাশাকালে আশা জাগিয়ে রেখেছে রেমিট্যান্স প্রবাহ।

দেশের মানুষের মুখে মাস্ক না থাকলে বোঝার উপায় নেই সময়টা করোনা মহামারীর। জীবন-জীবিকার তাগিদে ‘নিউ নরমাল লাইফ’এ অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। করোনার চিকিৎসায় আগেরমতো হাহাকার নেই, কর্ম তৎপরতা মোটামুটি স্বাভাবিকসহ রাজধানীর আর সব জায়গাই ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। পুরোদেশও ঘুরে দাঁড়াচ্ছে আগের মতো।

এই ৬ মাসে উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার-পুলিশ-সাংবাদিক মৃত্যুবরণ করেছেন করোনাকালে দায়িত্ব পালনের সময়, সম্মুখযোদ্ধা হিসেবে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। আমাদের আশাবাদ, হয়তো আর কিছু দিনের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে আসবে ও মানুষের সচেতনতায় এইদেশসহ সারাবিশ্ব থেকে দূর হবে এই ঘাতক ব্যাধি।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

রাজধানীর বাইরে কমেছে নজরদারি

Next Post

ইউএনও ওয়াহিদা খানম ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও ওয়াহিদা খানম ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে

উপস্থিত পুলিশ সদস্যরা ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তদন্ত করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT