চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা শেষ, এসব বলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

চকোর মালিথা by চকোর মালিথা
10:57 পূর্বাহ্ন 17, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শেষ, এমন কথা বলে বিভ্রান্তি না ছড়াতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুরোধ করেছেন। তাদের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণের এখন যে অবস্থা সেটা মাত্রায় অনেক। ২৪ ঘণ্টায় তুলনামূলক কম ২ হাজার ২৪ জন শনাক্ত হলেও নমুনা পরীক্ষার সংখ্যাও কম, আর এসময় মারা গেছেন ৩২ জন।

শনিবার এক আলোচনায় কোভিড পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে। মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়েছে। এটা বিশাল অর্জন। বেশিদিন লাগবে না টিকা না আসলেও দেশ থেকে কোভিড মহামারী চলে যাবে। 

কিন্তু, পরিসংখ্যান বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্ত্রীর মতো আশাবাদী হতে পারছেন না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল বলেন, বিভিন্ন লোকেরা যেসব কথাবার্তা বলছেন তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে। এখনো অনেক কাজ করার দরকার আছে। এখনও অনেকে সংক্রমিত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে।

রোববারের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও করোনার সংক্রমণ কমে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। তাদের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৯ হাজার ৬৩৬, আগের কিছুসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮ টি নমুনা। শনাক্ত ২ হাজার ২৪, শনাক্তের হার আগের মতোই ২০ শতাংশের বেশি। এসময় মৃত্যু সংখ্যা ৩২, সুস্থ’ ১ হাজার ৩১৫ জন।

দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন, চিকিৎসাধীন ১ লাখ ১৩ হাজার ৯৪২। সুস্থ ১ লাখ ৫৮ হাজার ৯৫০, সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮। মৃত্যু ৩ হাজার ৬৫৭, শনাক্তের বিপরীতে মৃত্যু হার ১ দশমিক ৩২।

সবকিছু নজরে রেখে করোনা মোকাবেলায় যা যা করা দরকার, তার সবগুলোই করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

ডা. আবু জামিল ফয়সাল বলেন, করোনা সম্পর্কিত যত কাজ আছে সব বেগবান করতে হবে। ঢিলেমি দিলে বড় ও ছোট শহরে বেশি হারে সংক্রমিণ ছড়িয়ে পড়বে। তাতে করে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কারো কথায় বিভ্রান্ত না হয়ে ব্যক্তি পর্যায়েও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

ক্যানসারের খবরের পর প্রথম লোকসম্মুখে সঞ্জয়, মুম্বাইতে চিকিৎসা শুরু

Next Post

করোনার কারণে পেছালো নিউজিল্যান্ডের নির্বাচন

Next Post
একজন নারী বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে পেছালো নিউজিল্যান্ডের নির্বাচন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT