চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রোগীদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে স্বেচ্ছাসেবক লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 06, এপ্রিল 2021
in রাজনীতি
A A
স্বেচ্ছাসেবক লীগ নেতারা করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে ভাইরাসে আক্রান্ত রোগী সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সার্ভিসের শুভ উদ্ধোধন করা হয়েছে৷

মঙ্গলবার সেবাকর্যক্রমের অংশ হিসেবে কলাবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গনে ২ টি লাশবাহী ও ১০ টি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় আয়োজিত ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, করোনাকে ভয় নয়। করোনাকে জয় করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেওয়া ১৮ টি নির্দেশনা মেনে চলতে হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি মানবিক ও সেবাধর্মী সংগঠন। মানবিক কাজ করতে গিয়ে, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। রাজনৈতিক কর্মীদের অন্যতম কাজ হলো মানবিক কাজ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই পরামর্শ দিয়েছেন। ঘরে থাকতে হবে, সকলকে সচেতন করতে হবে! আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলব, আমাদের দেখে সকলে মেনে চলবে। স্বাস্থ্য বিধি মেনে চলা, সচেতনতা বৃদ্ধি করা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সকলের দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার কর্মীরা মানুষের পাশে আছে! মানুষের জন্য আমরা যেকোন ঝুঁকি নিতে রাজী আছি! যারা দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বিচারে অগ্নিসংযোগ হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে এরা হানাদার বাহিনীর চেয়েও নিকৃষ্ট। এদের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালন করতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় সজাগ আছে। সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, রোগী ও লাশ বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে। লাশ দাফন, গোসল, জানাজা ও সৎকার টিমগুলো প্রস্তুত রয়েছে। যেকোন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের পাশে সবসময় থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: করোনাভাইরাসস্বেচ্ছাসেবক লীগ
Previous Post

রেস্টুরেন্টে খাবার পরিবেশন, মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা

Next Post

সব সিটি করপোরেশনে কাল থেকে চলবে গণপরিবহন

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সব সিটি করপোরেশনে কাল থেকে চলবে গণপরিবহন

তিনজন জনপ্রিয় বলিউড তারকার ছবি, একে অপরের পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে শাহরুখের চেয়ে সালমানে আগ্রহী ছিলেন কিম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT