চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মহামারী নিয়ে জাতিসংঘে চীন-মার্কিন বাকযুদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও শি জিনপিং এর ছবি, আন্তর্জাতিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মহামারীর করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করলে উত্তেজনা শুরু হয় জাতিসংঘ অধিবেশনে।

ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে মহামারীর জন্য চীনকে ‘জবাবদিহি’ করার আহ্বান জানান। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার বক্তব্যে বলেন: কোনো দেশের সাথে শীতলযুদ্ধে যাওয়ার মতো কোনো ইচ্ছা চীনের নেই।

বিভিন্ন বিষয় নিয়ে এই দুই পরাশক্তিধর রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এখন চরম বৈরিপূর্ণ। বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাস ইস্যু।

জাতিসংঘ অধিবেশনে ভাষণে ডোনাল্ড ট্রাম্প যথারীতি তার অর্জনগুলো জোর গলায় তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে চরম বিষোদগারপূর্ণ বক্তব্য রাখেন।

তিনি বলেন: করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তার এই বক্তব্যেরে পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন: ভাইরাসের শুরুর দিকের দিনগুলোতে চীন দেশের মধ্যে ভ্রমণ বন্ধ করে দিয়েছে। অপরদিকে চীন ত্যাগ এবং বিশ্বকে সংক্রমিত করতে ফ্লাইট চালু রেখেছে। এমনকি চীন যখন অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং নাগরিকদের ঘরে আটকে দিয়েছে তখনও তারা তাদের দেশে আমার ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।

ট্রাম্পের বিষোদগারপূর্ণ বক্তব্যের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বক্তব্য ছিলো তুলনামূলক শান্ত ও মার্জিত।

তিনি সভ্যতার সংঘাতের ঝুঁকির বিষয়ে সব পক্ষকে সতর্ক করে কথা বলেন। আলোচনা ও সমঝোতার মাধ্যমে অন্যদের সঙ্গে মতবিরোধ ও বিতর্কের অবসানের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন শি জিনপিং।

সেই সাথে সতর্কও করে দিয়ে বলেন: বৈশ্বিক বিষয়ে প্রভাবিত করার অধিকার কোনো দেশের নেই। অন্যদের ভাগ্য নিয়ন্ত্রণ বা শুধু নিজের উন্নয়নের জন্য কোনো দেশ সুবিধা নিতে পারবে না।

করোনা মহামারীর কারণে এ বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নেতারা আগে রেকর্ড করা বক্তব্য প্রদান করছেন। প্রতিটি সদস্য দেশের একজন করে প্রতিনিধি অধিবেশনে তার দেশের প্রতিনিধিত্ব করছেন। ফলে বাকযুদ্ধ তুলনামূলক সীমিতই রয়েছে।

Tags: করোনাভাইরাসচীন-যুক্তরাষ্ট্রজাতিসংঘবাকযুদ্ধ
Previous Post

পঞ্চম শ্রেণির কিশোরকে পিটিয়ে হত্যা

Next Post

কানাডায় প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার নতুন সর্তকতা

Next Post
কানাডার ভ্যাকসিন প্রয়োগে মনোযোগী একজন নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার নতুন সর্তকতা

সেন্টমার্টিনে পর্যটকদের জন্য নৌকা ও জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT