চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মহামারিতে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি উপেক্ষা নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:08 অপরাহ্ন 10, অক্টোবর 2020
in সম্পাদকীয়
A A
মনের চাপ ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি বোঝাতে চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারির সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্য উপেক্ষা করা হয়েছে। গত জুন থেকে আগস্ট মাসে ৯৩টি দেশে পরিচালিত জরিপের তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে সতর্কতা জারি করেছে। বাংলাদেশেও নানা সময়ে বিভিন্ন জরিপে মহামারিকালে মানসিক স্বাস্থ্যের চরম ঝুঁকির কথা উঠে এসেছে।

করোনাভাইরাসে ব্যাপক মৃত্যুর ফলে শোক, আইসোলেশন, আয় কমে যাওয়া এবং ভয় মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। এর ক্ষতিকর দিকগুলো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, এখনও পাচ্ছে। এছাড়া বেকারত্ব বাড়ায় শিক্ষিত তরুণদের কাজের সুযোগও সীমিত হয়ে পড়েছে। এই হতাশাগ্রস্ত তরুণদের অনেকেই বিপথগামী হচ্ছে। এর ফলে বাড়ছে নেশা, ধর্ষণ ও নারী নির্যাতনসহ নানা সন্ত্রাসী কমর্কাণ্ড।

অন্যদিকে বিশ্ব মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের সময় বিশ্বব্যাপী নার্সরা মারাত্মক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন)। আন্তর্জাতিক সংগঠনটির প্রধান নির্বাহী ও ব্রিটিশ নার্স হাওয়ার্ডে ক্যাটন বলেন: ‘শুধু তাই নয়, নার্সদের অনেকেই নানা প্রকার নির্যাতন বা বৈষম্যের শিকার হয়েছেন। কোভিড-১৯ মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামও তাদের জন্য যথেষ্ট সরবরাহ করা হয়নি, যার ফলে অধিকাংশ সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা মহামারি মোকাবেলায় লড়াই করে চলেছেন।’ বাংলাদেশের প্রেক্ষাপটেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সামনের সারির যোদ্ধাদের ক্ষেত্রে এমনটা দেখা গেছে।

বাংলাদেশ যদিও শুরু থেকে গুরুত্ব সহকারে এমন পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করেছে, তবুও এ বিষয়ে আরও কাজের সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। করোনা মোকাবেলায় সামনের সারির যোদ্ধা ছাড়াও ক্ষতিগ্রস্ত শিশু, তরুণসহ সব ধরনের মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ব্যাপক আকারে কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। ১০ অক্টোবর করোনা মহামারির সময়ে পালিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এ আবেদনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবারের স্লোগান: ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’। এই স্লোগানের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশেও মানসিক স্বাস্থ্যে অধিক বিনিয়োগ করতে হবে। একইসঙ্গে মানসিক স্বাস্থ্যে করোনার প্রভাব নিয়ে আরও তথ্য ও গবেষণা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনাভাইরাসমানসিক স্বাস্থ্যসম্পাদকীয়
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংষর্ষ: গ্রেপ্তার ১৬

Next Post

প্রেসিডেন্টস কাপের প্রাইজমানি ৩৬ লাখ

Next Post
প্রেসিডেন্টস কাপের বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্টস কাপের প্রাইজমানি ৩৬ লাখ

গাজীপুরে ফুটওয়্যার কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ফুটওয়্যার কারখানায় আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT