চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মহামারিতে বেদে জনগোষ্ঠীর পাশে উত্তরণ ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 11, মে 2021
in বাংলাদেশ
A A
বেদে জনগোষ্ঠীর জন্য করোনা টিকা ক্যাম্পের ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক করোনা মহামারিতে বেদে জনগোষ্ঠীদের পাশে দাঁড়িয়েছে উত্তরণ ফাউন্ডেশন। মুন্সীগঞ্জ জেলায় অন্তত এক হাজার বেদে সদস্যদের ত্রাণ বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। করোনা মহামারি ঠেকাতে চলমান লকডাউনে থাকা এই জনগোষ্ঠী আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে। পবিত্র মাহে রমজানে বেদে সদস্যদের সাময়িক আর্থিক অসচ্ছলতা দূরীকরণে এই কর্মসূচি গ্রহণ করে উত্তরণ ফাউন্ডেশন।

মুন্সীগঞ্জ জেলার খড়িয়া-২৭২ জন, গোয়ালিমান্ডা-৩৭১ জন, কনেকশর- ২২০ জন এবং মুন্সীগঞ্জ সদরের ১৩৭ জন সহ মোট ১০০০ জনের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিটির সার্বিক পরিচালনা ও নির্দেশনায় ছিলেন উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান (বিপিএমবার)। এই কর্মসূচি পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল মোমেন (পিপিএম বার)।

এই ত্রাণ সেবা গ্রহণ করার পর বেদে সদস্যদের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়। সোহাগী নামের একজন বেদে সদস্য জানান, এই লকডাউনে আমাদের স্বাভাবিক জীবনমান ও আয়ের ক্ষেত্র অনেক সীমিত হয়ে আসছে। এমন এক দুর্দিনে ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাদের পাশে ফেরেশতার মতো হয়ে দাঁড়িয়েছেন। ফলে আমরা অন্তত এই রমজান মাস এবং ঈদুল ফিতরে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবো।

ইতিপূর্বে উত্তরণ ফাউন্ডেশন হিজড়া ও বেদে জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করে। তবে উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর সার্বিক প্রচেষ্টা ও বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে বেদে জনগোষ্ঠী আজ বৈষম্যমুক্ত হয়ে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে অগ্রসরমান। তারই ধারাবাহিকতায় এভাবে মানবিক উন্নয়ন এবং মানবতার পাশে থাকছে উত্তরণ ফাউন্ডেশন।

ইতিমধ্যে উত্তরণ ফাউন্ডেশন সাভারে বেদে পল্লী ও হিজড়া গোষ্ঠীর সমাজ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের আত্ম কর্মসংস্থানের পাশাপাশি বেদে পল্লীর অভিশপ্ত বাল্য বিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও দৌলতদিয়া পতিতাপল্লীতে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এবং সুবিধা বঞ্চিত ও অবহেলিত পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্ম-সংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করা হয় এবং হিজড়া সম্প্রদায়ের জীবনমান উত্তরণ, তাদের পূনর্বাসন ও মানুষ হিসেবে তাদের সামাজিক মর্যাদা সমুন্নত করতে সাড়া জাগানো বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়। এরমধ্যে সারা বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য সাতটি বিউটি পার্লার ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনটি গাভীর খামার, দুটি গার্মেন্টস প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

তাছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া পূর্ব পাড়া এলাকায় উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৬০০ অসহায় নারী ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার পুলিশ ও অসহায় নারী ঐক্য সংগঠনের সার্বিক সহযোগিতায় দৌলতদিয়া পূর্ব পাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় নারী ও দুস্থদের মাঝে ১৪০০ শাড়ি ও ২০০ লুঙ্গি বিতরণ করা হয়।

Tags: উত্তরণ ফাউন্ডেশন
Previous Post

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় মুসলিম দেশগুলোর উদ্বেগ, ওআইসির জরুরি সভা

Next Post

কানাডায় অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজের পরে অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেবার চিন্তা

Next Post
বাংলাদেশে টিকা নেওয়ার জন্য একজন ব্যক্তির ভ্যাকসিন ইনজেকশন নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজের পরে অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেবার চিন্তা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT