চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস নিয়ে গুজব নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:12 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক যেমন আছে, ঠিক তেমনই চীন ফেরতদের নিয়ে গুজব ছড়িয়ে পড়ছে। এই গুজবের এখনো যদিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েনি তবুও বিষয়টি শঙ্কার। এছাড়া বিমানবন্দরে করোনা শনাক্তে সংশ্লিষ্টদের কিছুটা অবহেলার অভিযোগও পাওয়া যাচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় হজক্যাম্প থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেখানকার অসতর্কতার চিত্র ফুটে উঠেছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা গেছে, চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরিশালের গৌরনদী উপজেলার বানীয়াশুরী গ্রামের বাদামতলা এলাকার বাসিন্দা হেলাল সিকদার। তিনি সাথে তার সুস্থতার ডাক্তারি সার্টিফিকেটও নিয়ে আসলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হেলাল পরিবারের সদস্যদের থেকে ১৪ দিন আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

‘সেই মোতাবেক তার বাবা-মা, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়ি থেকে অন্য স্থানে চলে যায়। বিষয়টি রোববার সন্ধ্যার পর জানাজানি হলে এলাকায় করোনা ভাইরাসের গুজব ছড়িয়ে পরে।’

হেলাল সিকদার সাংবাদিকদের জানান: তার করোনা ভাইরাস নেই। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নেওয়ার জন্য তিনি তার পরিবারের সদস্যদের কিছুদিন অন্য জায়গায় থাকতে বলেছেন।

তিনি আরও জানান: চীন থেকে নিজ খরচে ফেরার পথে চারটি স্থানে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান করা হয়েছে তার। এছাড়াও তাকে কোয়ারেন্টাইন ব্যবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন রাখা হয়েছিলো। এতে তার শরীরে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে পৌঁছানোর পরও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতেও তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো তাকে বিশ্রামের জন্য ১৪ দিন পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে।

চীন থেকে ফেরার পর ওই শিক্ষার্থী নিজ দায়িত্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা অবশ্যই প্রশংসার। অথচ তাকে সহযোগিতা করার বদলে এলাকায় করোনা ভাইরাসের গুজব ছড়িয়ে পড়া কোনোভাবেই কাম্য নয়। এতে চীন ফেরত বাংলাদেশিরা যেমন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, একইভাবে করোনা ভাইরাস সম্পর্কেও মানুষের মাঝে ভুল বার্তা যেতে পারে। এজন্য সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তবে করোনা শনাক্তে দায়িত্বপ্রাপ্তদের স্বীয় কর্মে অবহেলার বিন্দুমাত্র সুযোগ নেই। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
Previous Post

আরো ২ দিন বাড়লো বাণিজ্য মেলার মেয়াদ

Next Post

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন অব্যাহত

Next Post
কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনরত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন অব্যাহত

টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ২১ ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT