চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2020
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনসংখ্যার ঘনত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং উচ্চ হারে অভিবাসনের কারণে চীন থেকে ছড়িয়ে পড়া মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে মারাত্মকভাবে ঝুঁকিতে রয়েছে ভারত।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের অধ্যাপক পাদ্মনসেন নরসিমহান এ কথা জানিয়েছেন। ভারতের গণমাধ্যম টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

সরকারে পক্ষ থেকে জানানো হয়ছে, ইতোমধ্যে দেশটিতে ভাইরাসে আক্রান্ত তিন জনকে সনাক্ত করা হয়েছে। ২৩ হাজার ৫৩১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া ভারতের প্রতিবেশি দেশ শ্রীলংকায় একজন, পাকিস্তানে একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

ভারতের একশে’ ৩০ কোটি জনসংখ্যার তুলনায় করোনা ভাইরাসের আক্রান্তের এ সংখ্যা খুবই  ক্ষুদ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, চীনের বাইরে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।

হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের অধ্যাপক ক্যাসিসমায়াজুলা বিশ্বনাথ বলেন, এই ভাইরাস ইতোমধ্যে এখানে ঢুকে পড়েছে, ‘যদি এটি ছড়িয়ে পড়তে শুরু করে তবে খুব দ্রুত বিবর্তন দেখা যাবে। এই মুহুর্তে হয়তো ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, পর্যবেক্ষণ করা যাচ্ছে, কিন্তু যদি এটি অন্যান্য সংক্রামক রোগগুলির সাথে ছড়িয়ে পড়ে তবে এটি যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।’

আর ভারতে যেহেতু প্রতি বর্গকিলোমিটারে ৪২০ জন করে বসবাস করে সুতরাং এখানে ভাইরাস অতিদ্রুত ছড়িয়ে পড়বে। বিশেষ করে মুম্বাইয়ের বস্তিগুলোতে।

চীনের মতো ভারতেও অভ্যন্তরীণ অভিবাসনের হার অনেক বেশি। ২০১১ সালের আদমশুমারিতে দেখা যায়, ৪ কোটি ৫০লাখ মানুষ কাজের সুযোগের সন্ধানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে এসেছিল। অনেকে তাদের গ্রাম থেকে প্রতিদিন শহরে কাজ করতে যান। এটি একটি অঞ্চলে প্রাদুর্ভাব ছড়াতে সহজ করে তুলবে। আর চীন এই কারণেই হুবেই প্রদেশকে তালাবদ্ধ করে করার চেষ্টা করেছে।

প্রতিবেশি বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে ৩১২ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আলাদাভাবে ১৪ দিন ধরে কোয়ারাইন্টাইনে রেখেছে।

ভারতের জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক বিবেকানন্দ বলেন, ভারতে এটি সম্ভব নয়।

অন্যদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণ জানিয়েছেন, কেরালা প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয় এবং চিকিৎসা শেষে তাদেরকে হাসপাতাল থেকে ফেরত দেয়া হয়ছে।

Tags: করোনা ভাইরাসভারতে করোনা ভাইরাস
Previous Post

সত্য ও নিষ্ঠাবান ছিলেন সত্যপ্রিয় মহাথের: এইচ টি ইমাম

Next Post

করোনা ভাইরাসের ভয়ে ‘হাত মেলানো’ বন্ধ!

Next Post

করোনা ভাইরাসের ভয়ে ‘হাত মেলানো’ বন্ধ!

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেবে ইউএস ট্রেড শো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT