চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: বিনামূল্যে আইফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অফিসে আইফোনের বাক্স ও মোবাইলের আনবক্সিং প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস- এ কোয়ারেন্টাইনে থাকা যাত্রী এবং ক্রুদের বিনামূল্যে দুই হাজার আইফোন দিয়েছে জাপান সরকার।

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা যাত্রী এবং ক্রুদের সহজে  চিকিৎসকের সঙ্গে কথা বলা, বই পড়া, প্রয়োজনীয় ঔষধ চাওয়া এবং ট্রমা নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে এসব ফোন দেয়া হয়।

জাপানের একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় দেশটির বেসরকারি বিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় ওই দুই হাজার ফোন বিতরণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার জন্য ওই আইফোনগুলোতে আগে থেকেই ‘লাইন অ্যাপ’ ইন্সটল করে দেয়া হয়েছে।

প্রমোদতরীতে অবস্থান করা প্রত্যেকটি ক্যাবিনে অন্তত পক্ষে একটি করে আইফোন পৌঁছানো হয়েছে যাতে কোয়ারেন্টাইনে থাকা যাত্রী এবং ক্রু’রা সহজেই ওই অ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

তবে ওই আইফোনে যে বিশেষ ‘লাইন অ্যাপটি’ দেয়া হয়েছে তা অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে জাপানের বাইরে থেকে ডাউনলোড করা যাবে না।

গত ৪ ফেব্রুয়ারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জরুরি অবস্থায় জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করে আছে প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস।

তবে এই প্রোমদতরীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  এরই মধ্যে ৩৫০ জন আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে ৪০ জন মার্কিন নাগরিক।

Tags: আইফোনকরোনা
Previous Post

প্রকাশ হলো ইলিয়াস-অরিনের নতুন গান

Next Post

এবার নারীরাও ভারতীয় সেনার নেতৃত্ব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার নারীরাও ভারতীয় সেনার নেতৃত্ব

ডু প্লেসিসের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT