চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা বিধ্বস্ত পৃথিবীতে নতুন আতঙ্ক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:58 অপরাহ্ন 11, এপ্রিল 2020
in সম্পাদকীয়
A A

সারা বিশ্ব যখন করোনাভাইরাস নামের অচেনা ও অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে অসম লড়াইয়ে লিপ্ত, তখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুনালেন আরেক শঙ্কার কথা। তবে সেখানে শত্রু পূর্বপরিচিত, বহু পুরানো। তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সুযোগে বড় ধরনের হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠীগুলো।

বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ এক বৈঠকে এমন সতর্কবার্তা দিয়ে সংস্থাটির মহাসচিব বলেছেন, মহামারীর চেয়েও শক্তিশালী হয়ে উঠা করোনাভাইরাস নিয়ে এখন পৃথিবীর প্রায় সব দেশই ব্যস্ত। আর এই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গি হামলা চালাতে পারে চরমপন্থীরা। এতে বহু অসহায় মানুষের প্রাণ যেতে পারে। তাতে আরও কঠিন হয়ে উঠতে পারে করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই।

জাতিসংঘ মহাসচিবের এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। তিনি যেদিন তার শঙ্কার কথা বলছেন, ঠিক তার দুই সপ্তাহ আগেই আমরা আফগানিস্তানে একটি শিখ মন্দিরে বড় ধরনের জঙ্গি হামলা হতে দেখেছি। রাজধানী কাবুলের একটি জনবহুল এলাকায় চালানো সেই হামলায় নিহত হয় অন্তত ৫ জন নিরীহ মানুষ। যারা মন্দিরে উপাসনারত অবস্থায় ছিলেন।

অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সেখানে বেশ কিছুদিন ধরেই যুদ্ধবিরতি চলছে। তার মধ্যেই দেশটির সংখ্যালঘুদের উপর প্রথমে আত্মঘাতী হামলা চালান হয়। পরে পাশেই লুকিয়ে থাকা বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। যুদ্ধবিরতির মধ্যে চলা এই হামলাকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কয়েকটি দেশ খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এর পেছনের কারণ খুঁজছে তারা।

জঙ্গি হামলার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে সবচেয়ে ভয়ের বিষয় হলো- সম্ভাব্য হামলায় ব্যবহৃত অস্ত্র নিয়ে। কেননা গত কয়েক দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলো হামলায় প্রচলিত অস্ত্র ব্যবহার করে এসেছে। কিন্তু অ্যান্তনিও গুতেরেসের ধারণা, জঙ্গিরা এখন প্রাণঘাতী জীবাণু অস্ত্র হস্তগত করে তা দিয়ে হামলা চালাতে পারে। যা করোনাভাইরাসের মতোই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে।

তার এ আশঙ্কাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গত কয়েক বছর ধরে জঙ্গিদের বেশকিছু ভয়াবহ হামলা দেখেছে। যার মধ্যে রাজধানীর হলি আর্টিজান বেকারির রক্তাক্ত হামলাও রয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে এদেশে জঙ্গিরা এখন অনেকটাই নিষ্ক্রিয়। তারপরও বিষয়টা খতিয়ে দেখতে হবে।

যদিও আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ ছুটি চলার সময়ে ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমলসহ গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে। নিশ্চয়ই তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য রয়েছে।

আমরা মনে করি, জঙ্গি হামলার মতো স্পর্শকাতর বিষয় হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তাতে বড় ধরনের ক্ষতির মুখোমুখী হতে পারে দেশ ও জাতি। এ জন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও চোখ-কান খোলা রাখতে হবে।

Tags: করোনাভাইরাসজঙ্গি সংগঠন আইএসজঙ্গি সংগঠন তালেবানজঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাজঙ্গি হামলাজেএমবিনব্য জেএমবিহিজবুত তাহরীর
Previous Post

করোনাভাইরাস: টিভি কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার আহ্বান

Next Post

করোনাভাইরাস: দেশজুড়ে সেনাবাহিনীর করোনা সচেতনতামূলক কার্যক্রম

Next Post
সেনাবাহিনী সদস্যরা বাজারে করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশজুড়ে সেনাবাহিনীর করোনা সচেতনতামূলক কার্যক্রম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নারায়ণগঞ্জে সিভিল সার্জনসহ নতুন ৮ জন আক্রান্ত শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT