চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ফ্লাইট থেকে হঠাৎ নামানো হলো ২৭০ যাত্রীকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 15, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কেরালার কোচি বিমানবন্দরের দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট থেকে হঠাৎ করেই নামিয়ে দেওয়া হয়েছে ২৭০ জন যাত্রীকে। উড়োজাহাজটি ওড়ার ঠিক আগেই জানা গেছে ওই ফ্লাইটের একজন ব্রিটিশ যাত্রীর শরীরে করোনা পড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর সব যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে মেডিক্যাল চেকআপ এবং স্ক্রিনিং করার জন্য।

কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জা‌নিয়েছেন, কেরালার মুন্নারের এক শৈল শহরে ওই ব্যক্তিসহ ১৯ জন ছুটি কাটাচ্ছিলেন। তাদের এরইমধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযোগে বলা হচ্ছে, আক্রান্ত ব্রিটিশ ব্যক্তি কোয়ারেন্টাইন অবস্থা থেকে বেরিয়ে কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই দলের বাকিদের সঙ্গে যোগ দেন কোচি বিমানবন্দরে। তাকে চিহ্নিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে নামায়।

কোচি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।

প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই ১৯ জনের দলের প্রত্যেককে বিমান থেকে ন‌ামিয়ে আনা হবে। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ফ্লাইটে থাকা ২৭০ জন যাত্রীকেই বিমান থেকে নামিয়ে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে।

এরমধ্যে ভারতের কেরালায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গত মাসে এদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরত গিয়েছে।

Tags: করোনা
Previous Post

সিনেমার নাম ‘করোনা পেয়ার হ্যায়’!

Next Post

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

Next Post
করোনা

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

সবচেয়ে বিলাসবহুল বাড়ির তালিকায় শাহরুখের 'মান্নাত'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT