চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নেগেটিভ থাকা ব্যক্তি চাইলেন ‘পজিটিভ’ রেজাল্ট

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:56 অপরাহ্ন 03, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিশ্বাস্য হলেও সত্য যে, করোনাভাইরাসে সংক্রমিত কিনা সেই পরীক্ষায় ‘নেগেটিভ’ রেজাল্ট আসা এক ব্যক্তি হাসপাতালে গিয়ে ‘পজিটিভ’ রেজাল্ট চেয়েছেন!

বিশ্বে মহামারী হয়ে দেখা দেয়া করোনার এই ভয়াবহ সময়ে আঁতকে ওঠার মত এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনিতে।

এমন বিষয়ের সাক্ষী হয়ে হতবাক হয়ে যাওয়া কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. এনামুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে করোনা পরীক্ষার স্যাম্পল ও রেজাল্টের ডাটা এন্ট্রির কাজের সাথে যুক্ত। গত ১ জুন মধ্যবয়সী এক ভদ্র লোক আমার কাছে এসে বলে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমি ওনার পরিচয় জানতে চাইলে বলেন তিনি কালকিনি উপজেলারই বাসিন্দা। তিনি একটা কোম্পানীতে ভাল পদে চাকরি করেন।
এরপর ওই ভদ্রলোক আমাকে বলেন যে, আমি আপনাদের হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে স্যাম্পল দিয়েছিলাম সেখানে আমার রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে ভাই যদি কিছু মনে না করেন, আমাকে একটা পজিটিভ রেজাল্টের কাগজ করে দেয়া যায়?’

পরিসংখ্যানবিদ এনামুল হক আরও বলেন: ‘একজন করোনা নেগেটিভ থাকা ব্যক্তি এভাবে পজিটিভ রেজাল্ট চাওয়ার ঘটনায় আমি মুহূর্তে অনেকটা থমকে যাই। এরপরই আমি বিষয়টি আমদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানাই। তবে এরই মধ্যে পজিটিভ রেজাল্ট চাওয়া ওই ব্যক্তি হাসপাতাল থেকে লুকিয়ে যান।’

Tags: করোনাভাইরাসনেগেটিভপজিটিভ
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৫৫১৪০, মৃত ৭৪৬

Next Post

‘আয়ুষ্মানকে পরিচালনা করার মতো এখনো দক্ষ হইনি’

Next Post
একজন পুরুষ ও একজন নারী হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আয়ুষ্মানকে পরিচালনা করার মতো এখনো দক্ষ হইনি’

জনসমাগমে মানুষজন মাস্ক পরিধান করে করোনার ঝুঁকি কমানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবিলায় দেশে পূর্ণাঙ্গ লকডাউনের দাবি বিশিষ্ট নাগরিকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT