চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গোলাম সরওয়ার ছানু by গোলাম সরওয়ার ছানু
4:03 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে ব্যক্তিগত তহবিল থেকে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৩ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের পূর্বমুহূর্তে তিনি এসব কথা বলেন।

করোনা মোকাবেলায় সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতালের নার্স-চিকিৎসকেরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া কিছু বিধিনিষেধও মানতে হবে বলে জানান তিনি।

সকল দোকান-পাট রাত ৮ টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। মাস্ক ছাড়া বাইরে গেলেই জেল-জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোন পরিকল্পনা নেই।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনও অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

Tags: কম্বল বিতরণকরোনাবিধিনিষেধমানিকগঞ্জ
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার গাড়ি আটকানোর অভিযোগ

Next Post

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী নারী অগ্রযাত্রায় সরকারের পাশে থাকার আশ্বাস দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

তুরস্কের প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT