চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা জয় করে সুস্থ আর্সেনাল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 24, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল কোচ ট্রেনিং সেশনে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ হয়ে গেছেন করোনাভাইরাসে আক্রান্ত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তাকে অবশ্য এখনই অনুশীলনে না আসার কথা বলে দিয়েছে আর্সেনাল।

গত ১২ মার্চ করোনায় পজিটিভ হন আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগে সেটাই ছিল প্রথম করোনা সংক্রমণের ঘটনা।

সুস্থ আর্তেতা এখন লন্ডনে আছেন। সেখান থেকে স্প্যানিশ টিভি লা স্যাক্সটাকে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ভালো আছি। মনে হচ্ছে পুরোপুরি সুস্থ।’

‘সুস্থ হতে ও হারানো শক্তি ফিরে পেতে তিন-চারদিন সময় লেগেছে। এখন আর কোনো উপসর্গ নেই। সত্যি হচ্ছে আমি সুস্থ।’

গত ফেব্রুয়ারিতে ইউরোপা লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের পর ক্লাবটির মালিক ইভানগেলোস মারিনাকিসের সংস্পর্শে এসেছিলেন কয়েকজন খেলোয়াড়সহ আর্সেনাল কোচ। পরে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন এ গ্রীক ধনকুবের। এরপরই বাতিল হয়ে যায় প্রিমিয়ার লিগে আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ। কোয়ারেন্টাইনে পাঠানো হয় ফুটবলারদের। নিজেও কোয়ারেন্টাইনে চলে যান আর্তেতা।

‘আমার খারাপ লাগছিল। ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি ছিলেন না। এরপরই আমি ক্লাব পরিচালকের কাছ থেকে ফোন পাই যে, মারিনাকিস করোনায় আক্রান্ত হয়েছেন। যারা তার সংস্পর্শে এসেছে সবাই ঝুঁকিতে।’

‘বুধবার আমাকে পরীক্ষা করা হয় এবং শুক্রবার থেকে আমার চিকিৎসা শুরু হয়। প্রিমিয়ার লিগকে ফোন করে জানানো হয় যে আমার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।’

Tags: আর্সেনালকরোনা ভাইরাসমিকেল আর্তেতালিড স্পোর্টস
Previous Post

গুজব, বিক্ষোভে কলকাতায় করোনায় মৃতের সৎকার

Next Post

অনির্দিষ্টকালের জন্য বন্ধ যাত্রীবাহী নৌযান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ যাত্রীবাহী নৌযান

মাহি করোনা নিয়ে আতঙ্কিত হতে বললেন, সচেতন থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নিয়ে ‘আতঙ্কিত’ হতে বললেন মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT